Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজের দাম
    শিল্প-বাণিজ্য

    সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজের দাম

    ডিসেম্বর ১৯, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Vegetable-Market
    ছবি: সংগ্রহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    দেশের সবজির বাজারে অবশেষে স্বস্তি ফিরতে শুরু করেছে। বেশিরভাগের দাম নেমেছে ৫০ থেকে ৬০ টাকার ঘরে। ২০ টাকা কমে নতুন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজিতে। এদিকে স্থিতিশীল রয়েছে মুরগি ও মাছের বাজার।

    প্রত্যাশা ছিল শীতকালীন সবজির সরবরাহ বাড়লে কমবে সবজির দর। যার বাস্তবতা মিলছে বাজারে গিয়েও। শুক্রবার (১৯ ডিসেম্বর) ছুটির দিন সকালে রাজধানীর কারওয়ান বাজারে ঘুরে দেখা গেছে, সপ্তাহ ব্যবধানে কেজিতে ১০-২০ টাকা কমেছে অধিকাংশ সবজির দাম।বাজারে প্রতিকেজি পেঁপে ৩০ টাকা, শসা ৬০ টাকা, মুলা ৩০ টাকা, বেগুন ৬০-৭০ টাকা, টমেটো ১২০ টাকা, শালগম ৩০ টাকা, করলা ৫০-৬০ টাকা ও জাতভেদে শিম ৩০-৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আকার অনুযায়ী ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০-৩০ টাকায়।

    কাঁচা মরিচের দাম সবচেয়ে বেশি কমেছে । কেজিতে অন্তত ৩০-৪০ টাকা কমে মরিচ বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। কমেছে নতুন আলুর দামও। বিক্রি হচ্ছে ২০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, বাজারে বেড়েছে শীতকালীন শাক-সবজির সরবরাহ। এতে কমছে দাম।এদিকে বাজারে নতুন দেশি পেঁয়াজ আসায় কমেছে দাম। গত সপ্তাহে ১১০ টাকায় বিক্রি হলে এখন বিক্রি হচ্ছে ৯০ টাকায়। আর পেঁয়াজের পাতা বিক্রি হচ্ছে ১০-১৫ টাকা কেজিতে।পেঁয়াজের দাম কমতে শুরু করায় স্বস্তি জানিয়েছেন ভোক্তারা। তারা বলেন, আমদানির পরও পেঁয়াজের দাম কাঙ্ক্ষিত মাত্রায় কমছে না। দাম আরও কমা উচিত।

    স্থিতিশীল রয়েছে মুরগি ও মাছের বাজার। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকায়। আর প্রতি কেজি সোনালি মুরগি ২৫০-২৭০ টাকা ও দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৭০-৫৮০ টাকায়।

    একই চিত্র মুদি বাজারে, পণ্যের দামে খুব একটা ওঠানামা না থাকলেও দুই সপ্তাহ ধরে চড়া খোলা আতপ চালের বাজার। বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকা কেজিতে।

    সবজির বাজার

    সম্পর্কিত খবর

    দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

    জুন ৩০, ২০২৬

    চট্টগ্রাম বন্দরে ধর্মঘট: অচল আমদানি-রপ্তানি, রমজানে বাজার অস্থির হওয়ার শঙ্কা!

    ফেব্রুয়ারি ৫, ২০২৬

    আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

    জানুয়ারি ১৩, ২০২৬

    মসুর ডাল ও ছোলার দাম কমতির দিকে

    ডিসেম্বর ২৫, ২০২৫

    খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার

    ডিসেম্বর ২৪, ২০২৫

    সুখবর পেঁয়াজের দাম নিয়ে

    ডিসেম্বর ২৩, ২০২৫
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    প্রাইম ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    প্রাইম ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র…

    নিয়োগ দেবে এসএমসি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র অ্যান্ড্রয়েড…

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে চাকরির সুযোগ

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয়…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.