বাংলাদেশ রেলওয়ের ৭৩টি ট্রেনে একদিনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ২ হাজার ৯৩ জন যাত্রীকে শনাক্ত করেছে কর্তৃপক্ষ। তাদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় হয়েছে মোট ৪ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা।
০৮ ডিসেম্বর (সোমবার) বাংলাদেশ রেলওয়ের ফেসবুক পেজে প্রকাশ করা এক তথ্যে এসব কথা জানানো হয়।
বলা হয়, গতকাল ৭ ডিসেম্বর (রবিবার) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০৪ জন টিটিই কাজ করেছেন। তারা ৭৩টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ২ হাজার ৯৩ জনকে।
