Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » পে স্কেল নিয়ে ঘোষণা সরকারি কর্মচারীদের
    জাতীয়

    পে স্কেল নিয়ে ঘোষণা সরকারি কর্মচারীদের

    ডিসেম্বর ৭, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Government-of-bangladesh
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৫ ডিসেম্বর জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

    মহাসমাবেশে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন, প্রতি পাঁচ বছর অন্তর বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা থাকলেও ২০১৫ সালের পর এ দেশে সরকারি কর্মচারীদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। অন্যদিকে গত ১০ বছরে নিত্যপণ্যের মূল্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে, এই মূল্য বৃদ্ধির সঙ্গে খাপ খেয়ে চলতে পারছেন না সরকারি কর্মচারীরা।

    বিভিন্ন সংগঠনের নামে পে স্কেল বাস্তবায়নের জন্য তারা আন্দোলন সংগ্রাম করে আসছেন।

    অন্তর্বর্তী সরকার পে স্কেল বাস্তবায়নের উদ্দেশ্যে নবম পে-কমিশন গঠন করলেও সম্প্রতি অর্থ উপদেষ্টা আগামী সরকার পে স্কেল বাস্তবায়ন করবে বলে সরকারি কর্মচারীদের মনে আগুন ধরিয়ে দেন।

    বর্তমান অন্তর্বর্তী সরকারকেই এবং জাতীয় নির্বাচনের তপসিল ঘোষণার আগে বৈষম্যমুক্ত নবম পে স্কেল আগামী ১ জানুয়ারি থেকে বাস্তবায়নের দাবি জানান আবু নাসির খান।

    মো. ওয়ারেস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জুনায়েদ আব্দুর রহিম সাকিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কর্মচারীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

    মো. জাকির হোসেন, আমিনুর রহমান ও রোকন উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ ডাক বিভাগের হাজার হাজার কর্মচারীসহ বিভিন্ন দপ্তরের লক্ষাধিক কর্মচারী মহাসমাবেশে অংশগ্রহণ করেন।

    মহাসমাবেশে অন্যদের মধ্যে মো. বাদিউল কবির, মো. মাহমুদুল হাসান, র‌বিউল জোয়াদ্দার, মো. আ. হান্নান, লুৎফর রহমান মো. বেলাল হোসেন, খায়ের আহমেদ মজুমদার প্রমুখ বক্তব্য দেন।

    পে স্কেল নিয়ে ঘোষণা সরকারি কর্মচারীদের

    সম্পর্কিত খবর

    আজ জাতীয় সংবিধান দিবস

    নভেম্বর ৪, ২০২৬

    দুদকে নতুন দুই মহাপরিচালক নিয়োগ, বদলি দুই কর্মকর্তা

    নভেম্বর ৩, ২০২৬

    মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

    নভেম্বর ৩, ২০২৬

    আগামী কয়েক দিনে কমতে পারে রাতের তাপমাত্রা

    নভেম্বর ২, ২০২৬

    গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাট ভাঙচুর

    নভেম্বর ২, ২০২৬

    বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

    নভেম্বর ১, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    ফারইস্ট নিটিংয়ের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক…

    বিডি থাই ফুডের পর্ষদ সভা ১৪ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের পর্ষদ সভা ৯ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    ফারইস্ট নিটিংয়ের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রথম…

    বিডি থাই ফুডের পর্ষদ সভা ১৪ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক (ফুড অ্যান্ড অ্যালাইড) খাতের কোম্পানি বিডি থাই…

    ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের পর্ষদ সভা ৯ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের কোম্পানি ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের পরিচালনা পর্ষদের…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.