শীতকাল সবজির মৌসুম থাকা সত্ত্বেও সবজির বাজার এখনো অস্থির, দামও কমার কোনো লক্ষণ নেই। টানা দুই মাসের বেশি সময় ধরে বেশিরভাগ সবজি উচ্চ দামে বিক্রি হচ্ছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় বাজারে অতিরিক্ত চাপ পড়ছে সাধারণ ক্রেতাদের ওপর। বর্তমানে অধিকাংশ সবজির কেজিপ্রতি দাম ৬০ থেকে ৮০ টাকার মধ্যেই ঘোরাফেরা করছে।
৫ ডিসেম্বর (শুক্রবার) বিভিন্ন বাজার ঘুরে সবজি বাজারের এমন চিত্র দেখা যায়।
আজকের বাজারে প্রতিপিস ফুলকপি (মাঝারি) বিক্রি হচ্ছে ৪০ টাকায়, বাঁধা কপিও (মাঝারি) প্রতি পিস ৪০ টাকা, এছাড়া প্রতি কেজি বেগুন (গোল) ৮০ টাকা, মুলা প্রতি কেজি ৪০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, গাজর প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া শালগম প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, শিম প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, নতুন আলু প্রতি কেজি ১২০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
