Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে ১৮ প্রতিষ্ঠান
    অর্থনীতি

    মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে ১৮ প্রতিষ্ঠান

    নভেম্বর ২৩, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Mastercard-Excellence-Award
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    গতকাল ২২ নভেম্বর (শনিবার) মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। ঢাকায় র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল ‘ইনস্পায়ার্ড বাই ফিউচার’ শিরোনামে আয়োজিত এ আয়োজনের সপ্তম সংস্করণে ব্যাংকিং, পেমেন্টস এবং ফিনটেক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানকে উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি এবং দেশের ডিজিটাল অর্থনীতির অগ্রগতিতে অসাধারণ অবদান রাখার জন্য সম্মাননা দেওয়া হয়।

    ১৯টি ক্যাটেগরিতে এ বছর মোট ১৮টি প্রতিষ্ঠানকে ৩৩টি পুরস্কার দেওয়া হয়েছে। ডিজিটাল ইনোভেশন, ডিজিটাল বিজনেস, অনলাইন বিজনেস, ডেবিট (ডমেস্টিক অ্যান্ড ক্রস বর্ডার), ক্রেডিট (ডমেস্টিক অ্যান্ড ক্রস বর্ডার), প্রি-পেইড (ডমেস্টিক অ্যান্ড ক্রস বর্ডার), পিওএস ও অনলাইন অ্যাকোয়ারিং, অ্যাফ্লুয়েন্ট, লোকেশন-বেসড অ্যাকোয়ারিং, কো-ব্র্যান্ডস, ইনোভেশন অ্যান্ড ইনোভেশন ইন অ্যাকসেপ্ট্যান্স, ফিন্যান্সিয়াল ইনক্লুশন, ইমার্জিং বিজনেস এবং মাস্টারকার্ড বিজনেস গ্রোথ (ইস্যুয়িং) এর জন্য এ পুরস্কার দেওয়া হয়।

    পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যাংকের তালিকায় রয়েছে– ব্র্যাক, ইস্টার্ন, সিটি, এমটিবি, ডাচ্‌-বাংলা, পূবালী, সাউথইস্ট, ইসলামী, আল-আরাফাহ্‌ ইসলামী, ইউসিবি, মার্কেন্টাইল এবং এবি ব্যাংক। অন্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে– বিকাশ, পাঠাও, এসিআই লজিস্টিকস ও এসএসএল কমার্স।


    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী। এ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাস্টারকার্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল, কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল; ডিরেক্টর জাকিয়া সুলতানা ও সোহেল আলিমসহ বাংলাদেশ ব্যাংকের সিনিয়র কর্মকর্তাবৃন্দ, দেশের শীর্ষস্থানীয় ব্যাংক, ফিনটেক কোম্পানি, কূটনীতিক এবং বিভিন্ন বৃহৎ মার্চেন্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

    মাস্টারকার্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল বলেন, ‘বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের যাত্রায় সামনে আরও অনেক সম্ভাবনাময় সময় অপেক্ষা করছে। ব্যাংক, ফিনটেক এবং প্রযুক্তি প্রতিষ্ঠানসহ সমগ্র ইকোসিস্টেমে অংশীদারিত্ব ও উদ্ভাবনের সমন্বয়ে ডিজিটাল পেমেন্টকে আরও সহজ, নিরাপদ এবং সবার জন্য অন্তর্ভুক্তিমূলক করে তোলাই এ অগ্রগতির প্রধান চালিকাশক্তি। মাস্টারকার্ডে আমরা গ্লোবাল অভিজ্ঞতা ও স্থানীয় চাহিদাকে কাজে লাগিয়ে এ অংশীদারদের সঙ্গে কাজ করতে পেরে গর্বিত। মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫ সেইসব পথপ্রদর্শক ও অংশীদারদের সম্মান জানায়, যারা এই ভবিষ্যৎকে বাস্তবে রূপ দিচ্ছেন।’

    মাস্টারকার্ড মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড

    সম্পর্কিত খবর

    দেশের বাজারে সোনার দাম ভরিতে বাড়ল ৩ হাজার ২৬৬ টাকা

    নভেম্বর ২, ২০২৬

    দেশের বাজারে সোনার দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা

    অক্টোবর ৩১, ২০২৬

    দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা

    অক্টোবর ৩০, ২০২৬

    বাজারে উঠছে শীতের সবজি, চড়া দামে বিপাকে ক্রেতারা

    অক্টোবর ৩০, ২০২৬

    আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা

    অক্টোবর ২৯, ২০২৬

    ৯ ব্যাংকের মুনাফা বেড়েছে, কমেছে ৫টির

    অক্টোবর ২৯, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    ঢাকা ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    অক্টোবর ২৬, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা (ইনস্যুরেন্স) খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত তৃতীয়…

    মনোস্পুল বাংলাদেশের পর্ষদ সভা ৯ নভেম্বর

    অক্টোবর ২৬, ২০২৬

    কোনো লভ্যাংশ ঘোষণা করেনি মিরাকল ইন্ডাস্ট্রিজ

    অক্টোবর ২৬, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    ইরানের সঙ্গে শান্তি আলোচনার বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইসমাইল বাঘাই

    নভেম্বর ২, ২০২৬

    ইরানের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে…

    লা লিগায় অবিশ্বাস্য রেকর্ড গড়লেন এমবাপ্পে, প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষেই গোল

    নভেম্বর ২, ২০২৬

    স্প্যানিশ ফুটবলে একের পর এক কীর্তি গড়ে চলেছেন কিলিয়ান এমবাপ্পে। এবার লা…

    টানা তিন দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

    নভেম্বর ২, ২০২৬

    কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায়…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.