Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » ৯ ব্যাংকের মুনাফা বেড়েছে, কমেছে ৫টির
    অর্থনীতি

    ৯ ব্যাংকের মুনাফা বেড়েছে, কমেছে ৫টির

    অক্টোবর ২৯, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    dsebd
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৪টি ব্যাংকের মধ্যে চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ৯টির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। বিপরীতে, ৫টি ব্যাংকের শেয়ারপ্রতি আয় কমেছে। এ সময়ে সবচেয়ে বেশি মুনাফা প্রবৃদ্ধি করেছে ডাচ্‌-বাংলা ব্যাংক। ব্যাংকটির শেয়ারপ্রতি আয় এক বছরের ব্যবধানে ১৪৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান বেড়েছে প্রায় ৫৩০ শতাংশ।

    বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের আর্থিক ফলাফলের সঙ্গে আগের বছরের একই সময়ের তুলনা করে এ চিত্র পাওয়া গেছে।

    ডাচ্‌-বাংলা ব্যাংকের মুনাফায় সর্বোচ্চ প্রবৃদ্ধি

    প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে ডাচ্‌-বাংলা ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ১৫ পয়সা। আগের বছরের একই সময়ে ব্যাংকটির ইপিএস ছিল ২ টাকা ৫২ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩ টাকা ৬৩ পয়সা বা ১৪৪ শতাংশ।

    এ সময়ে পূবালী ব্যাংকের শেয়ারপ্রতি আয় ৫ টাকা ৮৩ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ১৫ পয়সা হয়েছে। এতে ব্যাংকটির ইপিএস বেড়েছে প্রায় ৭৪ শতাংশ। ব্র্যাক ব্যাংকের শেয়ারপ্রতি আয় ৫ টাকা ২৯ পয়সা থেকে বেড়ে ৭ টাকা ৭০ পয়সা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৪৬ শতাংশ বেশি।

    ইস্টার্ন ব্যাংকের শেয়ারপ্রতি আয় ৩ টাকা ৫৬ পয়সা থেকে বেড়ে ৫ টাকা ১০ পয়সা হয়েছে। এতে ব্যাংকটির ইপিএস প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৪৩ শতাংশ।

    এ ছাড়া ব্যাংক এশিয়ার শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩৭ শতাংশ, যমুনা ব্যাংকের ২০ শতাংশ, প্রাইম ব্যাংকের ৯ শতাংশ এবং মিডল্যান্ড ব্যাংকের ৮১ শতাংশ।

    এদিকে এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় ১০ পয়সা থেকে বেড়ে ৫৮ পয়সা হয়েছে। ফলে ব্যাংকটির ইপিএস বেড়েছে ৪৮০ শতাংশ। তবে আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় তুলনামূলক কম থাকায় প্রবৃদ্ধির হার বেশি দেখা যাচ্ছে।

    পাঁচ ব্যাংকের শেয়ারপ্রতি আয় কমেছে

    অন্যদিকে, চলতি বছরের প্রথম নয় মাসে ওয়ান ব্যাংক, ইউসিবি, ট্রাস্ট ব্যাংক ও এমটিবির শেয়ারপ্রতি আয় কমেছে। ওয়ান ব্যাংকের ইপিএস ১ টাকা ৭ পয়সা থেকে কমে ৮৮ পয়সা হয়েছে, যা প্রায় ১৮ শতাংশ কম।

    ইউসিবির শেয়ারপ্রতি আয় ৩২ পয়সা থেকে কমে ২৬ পয়সা হয়েছে। এতে ব্যাংকটির ইপিএস কমেছে প্রায় ১৯ শতাংশ। ট্রাস্ট ব্যাংকের শেয়ারপ্রতি আয় ২ টাকা ৫৫ পয়সা থেকে কমে ২ টাকা ১৭ পয়সা হয়েছে। একই সময়ে এমটিবির ইপিএস ১ টাকা ৯২ পয়সা থেকে কমে ১ টাকা ৭৬ পয়সায় দাঁড়িয়েছে।

    তবে সবচেয়ে নেতিবাচক অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক। চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৫৮ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৬৮ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৮ টাকা ৯০ পয়সা বা প্রায় ৫৩০ শতাংশ।

    শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যেও পার্থক্য

    ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যেও (এনএভিপিএস) উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। পূবালী ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ৫৭ টাকা ৫৬ পয়সা, ডাচ্‌-বাংলা ব্যাংকের ৬২ টাকা ৯৫ পয়সা এবং ব্র্যাক ব্যাংকের ৫৬ টাকা ৪০ পয়সা। অন্যদিকে রূপালী ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৮ টাকা ৪৯ পয়সা।

    ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, অধিকাংশ ব্যাংকের শেয়ারপ্রতি আয় বাড়লেও কয়েকটি ব্যাংকের আয় কমেছে। বিশেষ করে রূপালী ব্যাংকের লোকসান বৃদ্ধির চিত্র ব্যাংকটির আর্থিক ফলাফলে বড় ধরনের নেতিবাচক প্রবণতা তুলে ধরেছে।

    পুঁজিবার্তা

    ৯ ব্যাংকের মুনাফা বেড়েছে

    সম্পর্কিত খবর

    দেশের বাজারে সোনার দাম ভরিতে বাড়ল ৩ হাজার ২৬৬ টাকা

    নভেম্বর ২, ২০২৬

    দেশের বাজারে সোনার দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা

    অক্টোবর ৩১, ২০২৬

    দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা

    অক্টোবর ৩০, ২০২৬

    বাজারে উঠছে শীতের সবজি, চড়া দামে বিপাকে ক্রেতারা

    অক্টোবর ৩০, ২০২৬

    আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা

    অক্টোবর ২৯, ২০২৬

    দুই কেজি ফল কিনতেই হাজার টাকা, নাগালের বাইরে দাম

    অক্টোবর ২৩, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    ঢাকা ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    অক্টোবর ২৬, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা (ইনস্যুরেন্স) খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত তৃতীয়…

    মনোস্পুল বাংলাদেশের পর্ষদ সভা ৯ নভেম্বর

    অক্টোবর ২৬, ২০২৬

    কোনো লভ্যাংশ ঘোষণা করেনি মিরাকল ইন্ডাস্ট্রিজ

    অক্টোবর ২৬, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    ইরানের সঙ্গে শান্তি আলোচনার বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইসমাইল বাঘাই

    নভেম্বর ২, ২০২৬

    ইরানের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে…

    লা লিগায় অবিশ্বাস্য রেকর্ড গড়লেন এমবাপ্পে, প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষেই গোল

    নভেম্বর ২, ২০২৬

    স্প্যানিশ ফুটবলে একের পর এক কীর্তি গড়ে চলেছেন কিলিয়ান এমবাপ্পে। এবার লা…

    টানা তিন দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

    নভেম্বর ২, ২০২৬

    কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায়…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.