Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ ভেন্যু চূড়ান্ত
    খেলাধুলা

    ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ ভেন্যু চূড়ান্ত

    নভেম্বর ৮, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Cricket-ground
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ২০২৬ পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে ভারত ও শ্রীলঙ্কার নাম চূড়ান্ত করেছে আইসিসি। ভারতের ভেতরে পাঁচটি শহর ও শ্রীলঙ্কায় দুটি শহর রয়েছে আয়োজক তালিকায়। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি২০ বিশ্বকাপ, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

    টুর্নামেন্ট শুরুর তিন মাস আগে আগামী সপ্তাহেই আইসিসি আনুষ্ঠানিকভাবে পূর্ণ সূচি প্রকাশ করবে। বেশিরভাগ অংশগ্রহণকারী দেশই অপেক্ষায় আছে দলগুলোর গ্রুপিং ও ম্যাচ সূচি জানার জন্য। এখনো পর্যন্ত আইসিসি টুর্নামেন্টের টিকিট সংক্রান্ত তথ্যও প্রকাশ করেনি।

    ভারতের আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাই নির্বাচিত হয়েছে এই টুর্নামেন্টের মূল ভেন্যু হিসেবে। অন্যদিকে, শ্রীলঙ্কায় দুটি শহর- কলম্বো ও ক্যান্ডিতেও হবে খেলা। দ্বিপাক্ষিক সম্পর্কজনিত কারণে ভারত ও পাকিস্তান নিজেদের দেশে পরস্পরের ম্যাচ আয়োজন না করার সিদ্ধান্তে অটল আছে। সেই ধারাবাহিকতায় পাকিস্তান দলের সব ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। এমনকি পাকিস্তান যদি ফাইনালে পৌঁছে, সেটিও হবে শ্রীলঙ্কার মাটিতেই।৬ টি২০ বিশ্বকাপে আগের আসরের মতোই থাকবে ২০ দল। চারটি গ্রুপে ভাগ হবে দলগুলো, প্রতিটি গ্রুপে পাঁচটি করে দল। প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে খেলবে। প্রতিটি গ্রুপের সেরা দুই দল যাবে সুপার এইটে, যেখানে তারা আবার দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। সেই পর্বের শীর্ষ দুই দল পাবে সেমিফাইনালের টিকিট, আর সেমিফাইনাল জয়ীরা লড়বে ফাইনালে।

    আয়োজক ভারত ও শ্রীলঙ্কার পাশাপাশি আগের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা সাত দল- আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ স্বয়ংক্রিয়ভাবে জায়গা পেয়েছে। টি২০ র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ালিফাই করেছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড।

    আমেরিকা অঞ্চলের একমাত্র প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছে কানাডা। ইউরোপ অঞ্চলের পাঁচ দলের বাছাই থেকে এসেছে ইতালি (প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপে) ও নেদারল্যান্ডস। আফ্রিকা অঞ্চলের আট দলের লড়াইয়ে কোয়ালিফাই করেছে নামিবিয়া ও জিম্বাবুয়ে। এশিয়া-ইপিএ অঞ্চলের লড়াই থেকে এসেছে নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

    ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ ভেন্যু চূড়ান্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত শ্রীলঙ্কা

    সম্পর্কিত খবর

    জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ভারত, সিরিজ আয়োজনের সম্ভাবনা ‘শতভাগ’

    নভেম্বর ৪, ২০২৬

    লা লিগায় অবিশ্বাস্য রেকর্ড গড়লেন এমবাপ্পে, প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষেই গোল

    নভেম্বর ২, ২০২৬

    মেসির জাদুকরী গোলে জয়, চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল মায়ামি

    নভেম্বর ২, ২০২৬

    গার্দিওলাকে পেছনে ফেলে বার্সেলোনায় ইতিহাস গড়লেন ফ্লিক

    নভেম্বর ১, ২০২৬

    মিরপুরে বৃষ্টির দিনে ব্যাটিং ধস, চাপে বাংলাদেশ

    অক্টোবর ৩০, ২০২৬

    ভারতকে ২৭-০ গোলে বিধ্বস্ত করল বেনিন

    অক্টোবর ২২, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    ফারইস্ট নিটিংয়ের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক…

    বিডি থাই ফুডের পর্ষদ সভা ১৪ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের পর্ষদ সভা ৯ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    ফারইস্ট নিটিংয়ের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রথম…

    বিডি থাই ফুডের পর্ষদ সভা ১৪ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক (ফুড অ্যান্ড অ্যালাইড) খাতের কোম্পানি বিডি থাই…

    ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের পর্ষদ সভা ৯ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের কোম্পানি ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের পরিচালনা পর্ষদের…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.