Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন
    শিক্ষা

    এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

    নভেম্বর ১, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Hsc
    ছবি: সংগ্রহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হচ্ছে আজ রোববার (১ নভেম্বর)। আবেদন করা যাবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ও ফি পরিশোধ করতে হবে।

    গত ৩০ অক্টোবর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে শিক্ষার্থীদের প্রথমে https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে নির্ধারিত স্থানে পরীক্ষার রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে বোর্ডের তালিকা থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। এরপর ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

    পরবর্তী ধাপে শিক্ষার্থীর মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে। এরপর প্রদর্শিত বিষয়ভিত্তিক ফলাফল থেকে যে এক বা একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।

    প্রতি পত্রের ফি ১৫০ টাকা

    ফল পুনর্নিরীক্ষণের জন্য প্রতিটি পত্রে ১৫০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। দ্বিপত্রবিশিষ্ট কোনো বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চাইলে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।

    বিষয় নির্বাচন শেষে প্রদেয় মোট ফির পরিমাণ দেখা যাবে। নির্ধারিত ফি বিকাশ, নগদ, ডাচ্‌-বাংলা ব্যাংকের রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত প্রক্রিয়া সংশ্লিষ্ট পোর্টালের ‘পে’ বাটনে ক্লিক করে জানা যাবে।

    ফি পরিশোধ সম্পন্ন হলে আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। একবার ফি পরিশোধ করে আবেদন জমা দেওয়ার পর নতুন করে অন্য কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই পদ্ধতিতে আবেদন করা যাবে। তবে সেক্ষেত্রে পুনরায় মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

    আবেদন বাতিল ও সংশোধনের নিয়ম

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো প্রত্যাহার করা যাবে। যেসব বিষয়ের জন্য এখনো ফি পরিশোধ করা হয়নি, সেগুলো বাদ দিয়ে নতুন বিষয় নির্বাচন করার সুযোগ থাকবে।

    তবে একবার ফি জমা দেওয়ার পর আবেদন করা বিষয়গুলো আর বাতিল করা যাবে না। এ ক্ষেত্রে কোনো অবস্থাতেই পরিশোধিত ফি ফেরত দেওয়া হবে না।

    এদিকে, ফল পুনর্নিরীক্ষণের জন্য ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। তাই আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করে ফি পরিশোধ করতে হবে।

    পুঁজিবার্তা

    এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ

    সম্পর্কিত খবর

    এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল ২৭ নভেম্বর, সাপ্লিমেন্টারি পরীক্ষা ২ ডিসেম্বর

    নভেম্বর ১, ২০২৬

    এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন, ‘এ’, ‘এ-’ ও ‘বি’ গ্রেডে কত

    অক্টোবর ৩১, ২০২৬

    এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল

    অক্টোবর ৩১, ২০২৬

    এইচএসসিতে ফেল করা ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে

    অক্টোবর ৩১, ২০২৬

    আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ শিক্ষার্থী

    অক্টোবর ৩১, ২০২৬

    এইচএসসি-আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

    অক্টোবর ৩১, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    ঢাকা ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    অক্টোবর ২৬, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা (ইনস্যুরেন্স) খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত তৃতীয়…

    মনোস্পুল বাংলাদেশের পর্ষদ সভা ৯ নভেম্বর

    অক্টোবর ২৬, ২০২৬

    কোনো লভ্যাংশ ঘোষণা করেনি মিরাকল ইন্ডাস্ট্রিজ

    অক্টোবর ২৬, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    ইরানের সঙ্গে শান্তি আলোচনার বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইসমাইল বাঘাই

    নভেম্বর ২, ২০২৬

    ইরানের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে…

    লা লিগায় অবিশ্বাস্য রেকর্ড গড়লেন এমবাপ্পে, প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষেই গোল

    নভেম্বর ২, ২০২৬

    স্প্যানিশ ফুটবলে একের পর এক কীর্তি গড়ে চলেছেন কিলিয়ান এমবাপ্পে। এবার লা…

    টানা তিন দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

    নভেম্বর ২, ২০২৬

    কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায়…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.