Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন, ‘এ’, ‘এ-’ ও ‘বি’ গ্রেডে কত
    শিক্ষা

    এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন, ‘এ’, ‘এ-’ ও ‘বি’ গ্রেডে কত

    অক্টোবর ৩১, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    HSCC
    ছবি: সংগ্রহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    প্রায় দুই মাসের অপেক্ষার পর প্রকাশিত হয়েছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। সে হিসাবে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। অন্যদিকে অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী। ২০০৪ সালের পর এবারই সর্বনিম্ন পাসের হার দেখল শিক্ষার্থীরা।

    ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে তিন বিভাগে পরীক্ষায় অংশ নেওয়া ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ বা এ-প্লাস পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন। মোট পরীক্ষার্থীর হিসাবে এ হার ৩ দশমিক ৪৩ শতাংশ।

    এবার ‘এ’ গ্রেড পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৯০ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ১১ দশমিক ৫৫ শতাংশ। ‘এ-মাইনাস’ পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৮৯০ জন, যা ১২ দশমিক ২০ শতাংশ। এছাড়া ‘বি’ গ্রেড পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৮৭৩ জন শিক্ষার্থী। শতকরা হিসাবে এ হার প্রায় ১২ শতাংশ।

    অন্যদিকে, ‘সি’ গ্রেড পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৭১০ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ১১ দশমিক ৬১ শতাংশ। ‘ডি’ গ্রেড পেয়েছেন ৮ হাজার ৭৩৮ জন।

    এবারের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরপত্র মূল্যায়ন এবং পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনের ক্ষেত্রেও কঠোরতা অবলম্বন করেছে শিক্ষা বোর্ডগুলো। সংশ্লিষ্টদের মতে, পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিতে কড়াকড়ির বিষয়টিও ফলাফলে প্রভাব ফেলতে পারে।

    সব মিলিয়ে এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত কয়েক বছরের মধ্যে উল্লেখযোগ্যভাবে কম।

    পুঁজিবার্তা

    এইচএসসিতে জিপিএ-৫

    সম্পর্কিত খবর

    এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল ২৭ নভেম্বর, সাপ্লিমেন্টারি পরীক্ষা ২ ডিসেম্বর

    নভেম্বর ১, ২০২৬

    এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

    নভেম্বর ১, ২০২৬

    এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল

    অক্টোবর ৩১, ২০২৬

    এইচএসসিতে ফেল করা ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে

    অক্টোবর ৩১, ২০২৬

    আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ শিক্ষার্থী

    অক্টোবর ৩১, ২০২৬

    এইচএসসি-আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

    অক্টোবর ৩১, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    ঢাকা ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    অক্টোবর ২৬, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা (ইনস্যুরেন্স) খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত তৃতীয়…

    মনোস্পুল বাংলাদেশের পর্ষদ সভা ৯ নভেম্বর

    অক্টোবর ২৬, ২০২৬

    কোনো লভ্যাংশ ঘোষণা করেনি মিরাকল ইন্ডাস্ট্রিজ

    অক্টোবর ২৬, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    আড়ংয়ে চাকরি

    নভেম্বর ২, ২০২৬

    আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠানটির ড্রাফটিং বিভাগ…

    স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি

    নভেম্বর ২, ২০২৬

    স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ভ্যালিডেশন…

    আগামী কয়েক দিনে কমতে পারে রাতের তাপমাত্রা

    নভেম্বর ২, ২০২৬

    শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মুরাসু’। ঘূর্ণিঝড়টি…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.