Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » মিরপুরে বৃষ্টির দিনে ব্যাটিং ধস, চাপে বাংলাদেশ
    খেলাধুলা

    মিরপুরে বৃষ্টির দিনে ব্যাটিং ধস, চাপে বাংলাদেশ

    অক্টোবর ৩০, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Cricket-ground
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    মিরপুরে বৃষ্টি ও আলোকস্বল্পতার বাধার মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিকরা। ক্যারিবীয় স্পিনার রোস্টন চেজের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

    দ্বিতীয় সেশনে মাত্র ৫ রান যোগ করতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। বৃষ্টির কারণে আগেভাগে চা বিরতি দেওয়া হলে বিরতিতে যাওয়ার আগে ৪ উইকেটে ৩৪ রান সংগ্রহ করে টাইগাররা। এতে সব মিলিয়ে বাংলাদেশের লিড দাঁড়ায় ৬১ রানে।

    এর আগে দ্বিতীয় সেশনের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস গুটিয়ে দেয় বাংলাদেশ। নাঈমের দুর্দান্ত বোলিংয়ে ২৪৫ রানে থামে ক্যারিবীয়দের ইনিংস। বল হাতে চারটি উইকেট শিকার করেন তিনি। ফলে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে স্বাগতিকরা।

    তবে দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান। জোসেফের লেগ স্টাম্পের ফুল লেংথের বলটি ফ্লিক করতে গিয়ে গালিতে ক্যাচ তুলে দেন তিনি। প্রথম ইনিংসে ৭ রান করা তানজিদ এবার কোনো রানই করতে পারেননি।

    এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলাম জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন। তবে ১৩ রান করে সাদমানের বিদায়ে ভেঙে যায় সেই জুটি।

    এরপর নিজের ঘূর্ণিতে বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামান রোস্টন চেজ। ওভারের প্রথম বলে সাদমানকে বোল্ড করার পর চতুর্থ বলে ফিরিয়ে দেন তাওহীদ হৃদয়কে। বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন হৃদয়।

    চেজের ঘূর্ণিতে শেষ পর্যন্ত রক্ষা পাননি অধিনায়ক শান্তও। এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তিনি। রিভিউ নিয়েও সিদ্ধান্ত বদলাতে পারেননি বাংলাদেশ অধিনায়ক।

    শান্তর বিদায়ের পর কনকাশন সাবস্টিটিউট হিসেবে ব্যাটিংয়ে নামেন জাকের আলী। মুমিনুল হকের পরিবর্তে মাঠে নামা জাকেরের সামনে এখন দলের বিপর্যয় সামলে লিড বাড়ানোর কঠিন চ্যালেঞ্জ।

    এদিকে মিরপুরে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই চা বিরতি দিতে বাধ্য হন ম্যাচ কর্মকর্তারা। দ্বিতীয় সেশনে বল হাতে কার্যত আধিপত্য বিস্তার করে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে ২৭ রানের পিছিয়ে থাকলেও বাংলাদেশের দ্রুত চার উইকেট তুলে নিয়ে ম্যাচে নিজেদের অবস্থান শক্ত করেছে ক্যারিবীয়রা।

    পুঁজিবার্তা

    মিরপুরে বৃষ্টির দিনে ব্যাটিং ধস

    সম্পর্কিত খবর

    লা লিগায় অবিশ্বাস্য রেকর্ড গড়লেন এমবাপ্পে, প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষেই গোল

    নভেম্বর ২, ২০২৬

    মেসির জাদুকরী গোলে জয়, চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল মায়ামি

    নভেম্বর ২, ২০২৬

    গার্দিওলাকে পেছনে ফেলে বার্সেলোনায় ইতিহাস গড়লেন ফ্লিক

    নভেম্বর ১, ২০২৬

    ভারতকে ২৭-০ গোলে বিধ্বস্ত করল বেনিন

    অক্টোবর ২২, ২০২৬

    হারের পর ক্রিকেটারদের যে বার্তা দিলেন বিসিবি সভাপতি

    অক্টোবর ২০, ২০২৬

    জিম্বাবুয়েকে ১৫৮ রানে উড়িয়ে দিল আফগানিস্তান

    অক্টোবর ২০, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    ঢাকা ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    অক্টোবর ২৬, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা (ইনস্যুরেন্স) খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত তৃতীয়…

    মনোস্পুল বাংলাদেশের পর্ষদ সভা ৯ নভেম্বর

    অক্টোবর ২৬, ২০২৬

    কোনো লভ্যাংশ ঘোষণা করেনি মিরাকল ইন্ডাস্ট্রিজ

    অক্টোবর ২৬, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    ইরানের সঙ্গে শান্তি আলোচনার বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইসমাইল বাঘাই

    নভেম্বর ২, ২০২৬

    ইরানের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে…

    লা লিগায় অবিশ্বাস্য রেকর্ড গড়লেন এমবাপ্পে, প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষেই গোল

    নভেম্বর ২, ২০২৬

    স্প্যানিশ ফুটবলে একের পর এক কীর্তি গড়ে চলেছেন কিলিয়ান এমবাপ্পে। এবার লা…

    টানা তিন দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

    নভেম্বর ২, ২০২৬

    কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায়…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.