Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » বাংলাদেশ এখন ভালো ক্রিকেট দল, ভালো টেস্ট দল: ইংল্যান্ডের নির্বাচক
    খেলাধুলা

    বাংলাদেশ এখন ভালো ক্রিকেট দল, ভালো টেস্ট দল: ইংল্যান্ডের নির্বাচক

    অক্টোবর ১৪, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Bangladesh-test1
    ছবি: সংগ্রহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। আসন্ন এই সিরিজকে সামনে রেখে এখন থেকেই পরিকল্পনা শুরু করেছে ইংল্যান্ডের নির্বাচকরা। দলটির জাতীয় নির্বাচক মার্কাস নর্থ মনে করেন, বাংলাদেশের কন্ডিশনে ইংল্যান্ডের বর্তমান দলীয় ভারসাম্য বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

    এক দশকেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেটে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ড। সর্বশেষ ২০১৬ সালের অক্টোবরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল দল দুটি। ওই সিরিজের শেষ ম্যাচে মিরপুরে ইংল্যান্ডকে ১০৮ রানে হারিয়েছিল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে ইংলিশদের বিপক্ষে সেটিই বাংলাদেশের একমাত্র জয়।

    বেন স্টোকসের আন্তর্জাতিক অবসরের পর প্রথম টেস্ট সিরিজে বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই মাঠে নেমেছিল ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জয়ের পথে ড্যান লরেন্স ও জো রুটের অফস্পিনের ওপর নির্ভর করেছিল দলটি। বিশেষজ্ঞ স্পিনার শোয়েব বশিরকে ওই সিরিজে মাঠে পানি সরবরাহের দায়িত্ব পালন করতে দেখা যায়।

    ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরবর্তী টেস্ট সিরিজেও একই দলীয় ভারসাম্য ধরে রাখতে চায় ইংল্যান্ড। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজের পরিকল্পনা ভিন্নভাবে সাজাতে হচ্ছে তাদের। উপমহাদেশের কন্ডিশনে স্পিনের কার্যকারিতা বিবেচনায় নিয়ে ইতোমধ্যে স্পিন বিভাগকে শক্তিশালী করতে বিনিয়োগ বাড়িয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

    ইংল্যান্ডের জাতীয় নির্বাচক মার্কাস নর্থ জানিয়েছেন, রিচার্ড ডওসনের সাম্প্রতিক নিয়োগ শুধু স্টিফেন ফ্লেমিংয়ের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; জাতীয় দলের স্পিন বোলিং উন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

    বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স ও টেস্ট ক্রিকেটে সক্ষমতার প্রশংসা করে নর্থ বলেন, ‘তারা (বাংলাদেশ) এখন একটি ভালো ক্রিকেট দল, ভালো একটি টেস্ট দল।’

    তিনি আরও বলেন, ‘এমন নয় যে আমরা শুধু সেখানে যাব এবং ভালো কয়েকজন স্পিনারের মুখোমুখি হব। তাদের বেশ কয়েকজন ভালো পেসারও আছে। আমরা জানি, এটি খুব ভালো একটি টেস্ট সিরিজ হতে যাচ্ছে। আমাদের এমন একটি স্কোয়াড প্রয়োজন, যেখানে ওই কন্ডিশনে খেলার জন্য সব ধরনের বিকল্প থাকবে।’

    এদিকে ইংল্যান্ডের স্পিন বিভাগে নতুন মুখদের অন্তর্ভুক্তি অভিজ্ঞ বাঁহাতি স্পিনার জ্যাক লিচের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছে। শোয়েব বশিরের পাশাপাশি রেহান আহমেদ সম্প্রতি কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন। নর্থের বক্তব্য অনুযায়ী, বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে লিচের দলে ফেরার সম্ভাবনা খুবই কম।

    ২০২৪ সালে পাকিস্তানের বিপক্ষে নিজের ৩৯তম টেস্ট খেলেছিলেন লিচ। এরপরও ইংল্যান্ডের পরিকল্পনায় তার জায়গা অনিশ্চিত হয়ে পড়েছে। অথচ গত দুই মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগে ৮৮ উইকেট নিয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন এই স্পিনার। সব মিলিয়ে, বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের দল গঠনে অভিজ্ঞতার চেয়ে কন্ডিশন উপযোগিতা ও বিকল্পের বৈচিত্র্যকেই বেশি গুরুত্ব দিতে পারে ইংল্যান্ড।

    পুঁজিবার্তা

    বাংলাদেশ এখন ভালো ক্রিকেট দল

    সম্পর্কিত খবর

    জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ভারত, সিরিজ আয়োজনের সম্ভাবনা ‘শতভাগ’

    নভেম্বর ৪, ২০২৬

    লা লিগায় অবিশ্বাস্য রেকর্ড গড়লেন এমবাপ্পে, প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষেই গোল

    নভেম্বর ২, ২০২৬

    মেসির জাদুকরী গোলে জয়, চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল মায়ামি

    নভেম্বর ২, ২০২৬

    গার্দিওলাকে পেছনে ফেলে বার্সেলোনায় ইতিহাস গড়লেন ফ্লিক

    নভেম্বর ১, ২০২৬

    মিরপুরে বৃষ্টির দিনে ব্যাটিং ধস, চাপে বাংলাদেশ

    অক্টোবর ৩০, ২০২৬

    ভারতকে ২৭-০ গোলে বিধ্বস্ত করল বেনিন

    অক্টোবর ২২, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    ফারইস্ট নিটিংয়ের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক…

    বিডি থাই ফুডের পর্ষদ সভা ১৪ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের পর্ষদ সভা ৯ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    ফারইস্ট নিটিংয়ের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রথম…

    বিডি থাই ফুডের পর্ষদ সভা ১৪ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক (ফুড অ্যান্ড অ্যালাইড) খাতের কোম্পানি বিডি থাই…

    ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের পর্ষদ সভা ৯ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের কোম্পানি ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের পরিচালনা পর্ষদের…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.