Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » বিশ্বকাপ স্বপ্নভঙ্গ শ্রীলঙ্কার
    খেলাধুলা

    বিশ্বকাপ স্বপ্নভঙ্গ শ্রীলঙ্কার

    ফেব্রুয়ারি ২৬, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    srilanka-cricket
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করে নিউজিল্যান্ড ৭ উইকেটে তোলে ১৬৯ রান। জবাবে ২০ ওভার খেলেও শ্রীলঙ্কা থামে মাত্র ১০৭ রানে।নিউজিল্যান্ডের বিপক্ষে ৬১ রানের বড় হারে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় স্বাগতিক শ্রীলঙ্কার।

    প্রথম ৩ ওভারে ৩০ রান তোলে নিউজিল্যান্ড। তবে ১৩ বলে ২৩ রান করা ফিন অ্যালেনকে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন মহিশ তিকসানা।

    ১০ ওভারের পর বড় ধস নামে কিউই শিবিরে। রাচিন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান ও ড্যারিল মিচেল—তিনজনই আউট হন দলের রান ৮৪ থাকা অবস্থায়। ১৬তম ওভার শেষে স্কোর ছিল ৯৮।

    সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মিচেল স্যান্টনার ও ম্যাকনকি। শেষ ৪ ওভারে তারা তোলে ৭৮ রান। ২৪ বলের ১১টিই ছিল বাউন্ডারি। শেষ বলে আউট হওয়ার আগে ২৬ বলে ৪৭ রান করেন স্যান্টনার (২ চার, ৪ ছক্কা)।

    রান তাড়া করতে নেমে কখনোই ম্যাচে ফিরতে পারেনি শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। স্পিনার রাচিন রবীন্দ্র ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ৪ উইকেট। ম্যাট হেনরি ২ ওভারে মাত্র ৩ রান দিয়ে শিকার করেন ২ উইকেট।

    দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের দৌড়ে ভালো অবস্থানে নিউজিল্যান্ড। পরের ম্যাচে ইংল্যান্ডকে হারালেই নিশ্চিত হবে শেষ চার।

    অন্যদিকে ঘরের মাঠে স্বপ্নভঙ্গ শ্রীলঙ্কার। সুপার এইট থেকেই বিদায় নিতে হলো তাদের।

    স্বপ্নভঙ্গ শ্রীলঙ্কার

    সম্পর্কিত খবর

    জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ভারত, সিরিজ আয়োজনের সম্ভাবনা ‘শতভাগ’

    নভেম্বর ৪, ২০২৬

    লা লিগায় অবিশ্বাস্য রেকর্ড গড়লেন এমবাপ্পে, প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষেই গোল

    নভেম্বর ২, ২০২৬

    মেসির জাদুকরী গোলে জয়, চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল মায়ামি

    নভেম্বর ২, ২০২৬

    গার্দিওলাকে পেছনে ফেলে বার্সেলোনায় ইতিহাস গড়লেন ফ্লিক

    নভেম্বর ১, ২০২৬

    মিরপুরে বৃষ্টির দিনে ব্যাটিং ধস, চাপে বাংলাদেশ

    অক্টোবর ৩০, ২০২৬

    ভারতকে ২৭-০ গোলে বিধ্বস্ত করল বেনিন

    অক্টোবর ২২, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    ফারইস্ট নিটিংয়ের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক…

    বিডি থাই ফুডের পর্ষদ সভা ১৪ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের পর্ষদ সভা ৯ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    ফারইস্ট নিটিংয়ের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রথম…

    বিডি থাই ফুডের পর্ষদ সভা ১৪ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক (ফুড অ্যান্ড অ্যালাইড) খাতের কোম্পানি বিডি থাই…

    ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের পর্ষদ সভা ৯ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের কোম্পানি ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের পরিচালনা পর্ষদের…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.