২১ ফেব্রুয়ারি (শনিবার) রিয়াদের আল আওয়াল পার্কে আল হাজেমকে ৪-০ গোলে উড়িয়ে দেয় আল নাসর।
বড় জয়ের দিনে জোড়া গোল করেন রোনালদো।এই জোড়া গোল রোনালদো ছুঁলেন ৫০০ গোলের মাইলফলক । একটি করে গোল করেন কিংসলে কোম্যান ও অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল।সৌদি প্রো লিগের শিরোপার দৌড়ে টানা জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে পেছনে ফেলে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর।
এই জয়ের পর ২২ ম্যাচে ১৮ জয় ও ১ ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে আল নাসর।
