২০ ফেব্রুয়ারি (শুক্রবার )এক বিবৃতি দিয়ে ৩টি একদিনে ম্যাচ সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তান দল বাংলাদেশে খেলা মাঠে গড়াবে ১১ মার্চ, ১৩ মার্চ , ১৫ মার্চ হবে তৃতীয় ম্যাচ।
সবগুলো ম্যাচের ভেন্যু মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে বেলা ২টা ১৫ মিনিট থেকে। সিরিজ শেষে ১৬ মার্চ পাকিস্তান দল দেশের উদ্দেশ্য রওনা দেবে।
এই সিরিজ দিয়ে বাংলাদেশ তিন মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে টাইগাররা ।গত ডিসেম্বরে সবশেষ সিরিজটি খেলেছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর শুরু হয় বিপিএল ব্যস্ততা। বিশ্বকাপ খেলার কথা থাকলেও বাংলাদেশ ভারতে নিরাপত্তা শঙ্কা দেখিয়ে খেলতে অস্বীকৃতি জানায়। মূলত এ কারণেই টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা বিরতি পড়ে গেছে।
