২ ফেব্রুয়ারি (সোমবার) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
দাসুন শানাকার নেতৃত্বে ঘোষিত এই দলে ধনঞ্জয়ার পরিবর্তে ফিরেছেন কামিন্দু মেন্ডিস। এছাড়া মিডল অর্ডারের শক্তি বাড়াতে অন্তর্ভুক্ত করা হয়েছে তরুণ ‘পাওয়ার হিটার’ পবন রথনায়েককে।
পেস ইউনিটে মাথিশা পাথিরানা ও দুশমন্থ চামিরার সাথে রয়েছেন এহসান মালিঙ্গা। তবে কাঁধের ইনজুরির কারণে মালিঙ্গার খেলা নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়েছে। এমআরআই রিপোর্টের ওপর ভিত্তি করেই চূড়ান্ত হবে তার ভাগ্য। স্পিন আক্রমণের মূল ভরসা হিসেবে থাকছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মহেশ থিকশানা।
একনজরে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, চারিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পবন রথনায়েক, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুশমন্থ চামিরা, মাথিশা পাথিরানা এবং এহসান মালিঙ্গা।
