আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় রাজধানীর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত সেই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুই ইনিংসের মাঝপথে থাকবে ২০ মিনিট বিরতি। এরপর রাত ৯টা ২০ মিনিটের মধ্যে ফাইনাল শেষ হওয়ার কথা রয়েছে।
ফাইনালের মুহূর্তটিকে জাদুকরী সন্ধ্যা হিসেবে অভিহিত করে ক্রিকেটপ্রেমীদের উদ্দেশে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি।
এতে উল্লেখ করা হয়েছে, ‘সব বয়সের ক্রিকেটপ্রেমীরা, ২৩ জানুয়ারি (শুক্রবার) বিপিএল ফাইনালের প্রাক্বালে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক জাদুকরী সন্ধ্যার অংশ হতে আসুন।
তবে এখনও দেখা মেলেনি ট্রফির। বিসিবি সেই পরম আরাধ্য ট্রফি উন্মোচন করবে দর্শকদের সামনেই। বিপিএলের ফাইনাল শুরুর আগে বিকাল সাড়ে ৪টায় সেই ট্রফি উন্মোচনের আগে আবার সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সাথে থাকবে রংবেরঙের আবহে বিপিএল ফাইনালের অন্যরকম উন্মাদনা।
ফাইনাল মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স।
