Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » বার্সা জিতলো স্প্যানিশ সুপার কাপ
    খেলাধুলা

    বার্সা জিতলো স্প্যানিশ সুপার কাপ

    জানুয়ারি ১২, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Barcelona
    ছবি: সংগ্রহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    স্প্যানিশ সুপার কাপ ফাইনালের প্রথম আধা ঘণ্টা তেমন রোমাঞ্চ ছড়াতে পারেনি। তবে মাঠের ভেতরে অদ্ভুত এক বিস্ময় আর চাপা উত্তেজনা ছিল।

    মৌসুমের প্রথম ফাইনাল, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা—এমন ম্যাচে রিয়ালের আক্রমণাত্মক তাড়না চোখে পড়েনি। বরং রক্ষণাত্মক কৌশলে পিছিয়ে থেকে খেলেছে তারা। বলের দখল কম, আক্রমণ বলতে মূলত প্রতি আক্রমণই ভরসা। বল হারালে দ্রুত পুনরুদ্ধারের তাগিদও ছিল না; অনেকেই নেমে যাচ্ছিলেন নিচে।

    রবার্ট লেভানডফস্কি, রাফিনিয়া ও লামিনে ইয়ামালের মতো আক্রমণভাগের বিপক্ষে এমন কৌশলে বেশিক্ষণ টিকে থাকা কঠিন—তা প্রমাণ পেতে বেশি সময় লাগেনি। ৩৫ মিনিটে রিয়াল কোচ জাবি আলোনসোর দলকে প্রথমবার জাল থেকে বল কুড়াতে হয় গোলকিপার থিবো কোর্তোয়াকে।

    এরপর আরও ১০–১২ মিনিট খেলা এগোয় একই ছকে। আর তারপরই যেন ভেঙে পড়ে উত্তেজনার সব বাঁধ। প্রথমার্ধের যোগ করা তিন মিনিটেই দেখা যায় তিনটি গোল!

    একুশ শতকে এল ক্লাসিকোর ইতিহাসে প্রথমার্ধের যোগ করা সময়ে তিন গোল—এমন দৃশ্য আগে দেখা যায়নি। কয়েকটি মুহূর্ত আর দুর্দান্ত কিছু মুভে ম্যাচ তখন থ্রিলার সিনেমার রূপ নেয়। বিরতিতে কেউ এগিয়ে নেই, স্কোরলাইন ২–২। পাঞ্চ আর পাল্টা পাঞ্চে জমে ওঠা এক অবিশ্বাস্য ‘ইন্টারভাল’।

    ৪৬ মিনিটে গঞ্জালো গার্সিয়া, ৪৭ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র ও ৪৯ মিনিটে লেভানডফস্কির গোল ম্যাচের নাটকে এনে দেয় একের পর এক মোচড়।

    দ্বিতীয়ার্ধে হয়েছে মাত্র একটি গোল। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তের উত্তেজনার পারদ এতটাই চড়েছিল যে বিরতির পর কেউ না কেউ গোল করবেই—এমনটাই ধরে নেওয়া হয়েছিল।

    আর সেই ‘কেউ’ আবারও রাফিনিয়া। ম্যাচে প্রথম গোল করা এই উইঙ্গারই ৭৩ মিনিটে বার্সাকে এনে দেন জয়সূচক গোল। বক্সের মাথা থেকে পড়ে যাওয়ার মুহূর্তে নেওয়া তাঁর শট রিয়াল ডিফেন্ডার রাউল আসেনসিওর পায়ে লেগে দিক পাল্টে যায়। থিবো কোর্তোয়া পুরোপুরি ভুল পায়ে পড়েন, বল জড়ায় জালে।

    এই গোলেই শেষ পর্যন্ত ৩–২ ব্যবধানে জয় নিশ্চিত করে বার্সেলোনা। মৌসুমের প্রথম শিরোপা জয়ের সঙ্গে সঙ্গে ফাইনালে বার্সা কোচ হান্সি ফ্লিকের জয়রথ আরও দীর্ঘ হয়। এটি তাঁর কোচিং ক্যারিয়ারের ১৫তম ফাইনাল—এখনো পর্যন্ত একটিও হাতছাড়া হয়নি।

    সম্পর্কিত খবর

    জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ভারত, সিরিজ আয়োজনের সম্ভাবনা ‘শতভাগ’

    নভেম্বর ৪, ২০২৬

    লা লিগায় অবিশ্বাস্য রেকর্ড গড়লেন এমবাপ্পে, প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষেই গোল

    নভেম্বর ২, ২০২৬

    মেসির জাদুকরী গোলে জয়, চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল মায়ামি

    নভেম্বর ২, ২০২৬

    গার্দিওলাকে পেছনে ফেলে বার্সেলোনায় ইতিহাস গড়লেন ফ্লিক

    নভেম্বর ১, ২০২৬

    মিরপুরে বৃষ্টির দিনে ব্যাটিং ধস, চাপে বাংলাদেশ

    অক্টোবর ৩০, ২০২৬

    ভারতকে ২৭-০ গোলে বিধ্বস্ত করল বেনিন

    অক্টোবর ২২, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    ফারইস্ট নিটিংয়ের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক…

    বিডি থাই ফুডের পর্ষদ সভা ১৪ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের পর্ষদ সভা ৯ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    ফারইস্ট নিটিংয়ের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রথম…

    বিডি থাই ফুডের পর্ষদ সভা ১৪ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক (ফুড অ্যান্ড অ্যালাইড) খাতের কোম্পানি বিডি থাই…

    ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের পর্ষদ সভা ৯ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের কোম্পানি ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের পরিচালনা পর্ষদের…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.