ফুটবল বিশ্ব আজ রাতের অপেক্ষায়। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। শিরোপার লড়াইয়ে এই এল ক্লাসিকো ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
বার্সেলোনা যেখানে রেকর্ড ১৬তম সুপার কাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবে, সেখানে রিয়াল মাদ্রিদের লক্ষ্য ১৪তম ট্রফি নিজেদের করে নেওয়া। টানা চতুর্থবারের মতো সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই জায়ান্ট।
ম্যাচের সময় ও ভেন্যু
সৌদি আরবের জেদ্দায় অবস্থিত কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ১১ জানুয়ারি (রোববার) ম্যাচটি অনুষ্ঠিত হবে।
(বাংলাদেশ সময় ম্যাচ শুরু হবে রাত ১টায়)
বাংলাদেশ থেকে কীভাবে দেখবেন।
FanCode অ্যাপ-এর মাধ্যমে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ ও স্মার্ট টিভিতে লাইভ দেখা যাবে ম্যাচটি।
