ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আগামী মাসে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বাংলাদেশ তাদের ম্যাচগুলো খেলবে ভারতের মাটিতে। তবে নিরাপত্তার শঙ্কায় দেশটিতে দল পাঠানো সম্ভব না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।০৪ ডিসেম্বর ( রোববার) এক ই-মেইল বার্তায় আইসিসিকে বিষয়টি জানিয়েছে বিসিবি।
মেইলে বিসিবি জানিয়েছে, নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। এ সময় বাংলাদেশের ভেন্যু অন্য দেশে সরিয়ে নিতেও আবেদন করেছে বোর্ড।
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল রাতেও বিসিবি পরিচালকেরা অনলাইনে বৈঠকে বসেছিলেন। তখন বিসিবি পরিচালকদের বেশির ভাগই কঠোর পদক্ষেপ না নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। তবে সরকারের হস্তক্ষেপের পর সিদ্ধান্ত বদলেছেন তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক জরুরি সভা শেষে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে চিঠি দেওয়া হয়েছে। গতকাল একটা বোর্ড সভা করেছি। আমাদের অবস্থান কী, এটা সবার জানা দরকার। এটা শুধু আমাদের ব্যাপার তো নয়। দেশের মানুষের ব্যাপার, সবার ব্যাপার এটা।’
আইসিসির কাছে চিঠিতে ভেন্যু, নিরাপত্তা সব বিষয়ই থাকবে জানিয়ে ফাহিম বলেন, এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সব বোর্ড জানিয়ে দেবে বলে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জানিয়েছেন। ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে (৩১ জানুয়ারি) দলে পরিবর্তন করার সুযোগ আইসিসি রেখেছে।
