Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » আসতে পারে বড় সিদ্ধান্ত ,আইসিসিতে চিঠি দেবে বিসিবি
    খেলাধুলা

    আসতে পারে বড় সিদ্ধান্ত ,আইসিসিতে চিঠি দেবে বিসিবি

    জানুয়ারি ৪, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    bangladesh-cricket-board
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের নিলামে দল পেলেও নজিরবিহীনভাবে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    ৩ জানুয়ারি ( শনিবার)রাতে জরুরি বৈঠকে বসেন বিসিবির শীর্ষ কর্মকর্তারা। ওই বৈঠকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ভারতে অংশ নেবে কি না, সে বিষয়েও আলোচনা হয়।৪ জানুয়ারি (রোববার)এ প্রসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ৭ ফেব্রুয়ারি ভারতে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ দলের ভারতে পৌঁছানোর কথা রয়েছে ২৫ জানুয়ারি। তবে মোস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে ভারতে খেলোয়াড় ও কোচিং স্টাফদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিসিবি কর্তারা।

    এছাড়া মোস্তাফিজকে রাজনৈতিক কারণে এভাবে বাদ দেওয়ার এখতিয়ার কোনো ফ্র্যাঞ্চাইজি বা বোর্ডের আছে কি না, সে বিষয়ে আইপিএলের গভর্নিং কাউন্সিলের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাইবে বিসিবি। এ চিঠির অনুলিপি বা সিসি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকেও দেওয়া হবে।

    বাংলাদেশে আইপিএলের সম্প্রচার নিয়েও বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে। মোস্তাফিজকে নিয়ে বিসিসিআইয়ের সিদ্ধান্তে ক্ষুব্ধ বাংলাদেশ সরকার। এ বিষয়ে রোববার অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিসিবি। সেখানে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের মতো বড় সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

    সম্পর্কিত খবর

    জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ভারত, সিরিজ আয়োজনের সম্ভাবনা ‘শতভাগ’

    নভেম্বর ৪, ২০২৬

    লা লিগায় অবিশ্বাস্য রেকর্ড গড়লেন এমবাপ্পে, প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষেই গোল

    নভেম্বর ২, ২০২৬

    মেসির জাদুকরী গোলে জয়, চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল মায়ামি

    নভেম্বর ২, ২০২৬

    গার্দিওলাকে পেছনে ফেলে বার্সেলোনায় ইতিহাস গড়লেন ফ্লিক

    নভেম্বর ১, ২০২৬

    মিরপুরে বৃষ্টির দিনে ব্যাটিং ধস, চাপে বাংলাদেশ

    অক্টোবর ৩০, ২০২৬

    ভারতকে ২৭-০ গোলে বিধ্বস্ত করল বেনিন

    অক্টোবর ২২, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    ফারইস্ট নিটিংয়ের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক…

    বিডি থাই ফুডের পর্ষদ সভা ১৪ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের পর্ষদ সভা ৯ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    ফারইস্ট নিটিংয়ের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রথম…

    বিডি থাই ফুডের পর্ষদ সভা ১৪ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক (ফুড অ্যান্ড অ্যালাইড) খাতের কোম্পানি বিডি থাই…

    ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের পর্ষদ সভা ৯ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের কোম্পানি ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের পরিচালনা পর্ষদের…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.