Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » ভারতকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতল পাকিস্তান
    খেলাধুলা

    ভারতকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতল পাকিস্তান

    ডিসেম্বর ২১, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    ind-vs-pak-asia-cup
    ছবি: সংগ্রহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৫-এর শিরোপা জিতল পাকিস্তান। আগে ব্যাট করে সামির মিনহাসের ১৭২ রানের ইনিংসে ভর করে ৩৪৭ রান সংগ্রহ করে দলটি। জবাবে ভারত অলআউট হয়েছে ১৫৬ রানে। ফলে, ১৯১ রানের বিশাল জয়ে শিরোপা জিতল পাকিস্তান। টুর্নামেন্টটিতে আগের দুই আসরের চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ।

    পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দল বনাম ভারত অনূর্ধ্ব ১৯ দল

    পাকিস্তানের দেওয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেন দুই ভারতীয় ওপেনার বৈভব সূর্যবংশী ও আয়ুশ মহত্রে। তবে তা স্থায়ী হয় মাত্রই ১৪ বলে। ১৪ বলে ৩২ রানের ঝড়ো জুটি গড়েন তারা। এরপরে আর ম্যাচে হাসতে পারেনি ভারত, বাকিটা শুধুই পাকিস্তানের সাফল্যের গল্প।
    ৭ বলে ২ রান করা ওপেনার আয়ুশ আউট হওয়ার মাধ্যমে ভেঙে যায় ভারতের উদ্বোধনী জুটি। সূর্যবংশীর সাথে যোগ দিয়ে দ্রুত রান তুলতে থাকেন অ্যারন জর্জ। তবে তার ক্যামিও স্থায়ী হয় মাত্র ৯ বল। ৯ বলে ১৬ রান করে জর্জও বিদায় নেন। 

    তার পরের বলেই আউট হন সূর্যবংশী। ১০ বলে ২৬ রানের ঝড় তুলে বিদায় নেন তিনি। এই আলোচিত ব্যাটারের ব্যাট থেকে আসে একটি চার ও তিনটি ছক্কা। ভারতের দুই ওপেনারকেই শিকার করে আলি রাজা।

    এরপর কেবলই আসা-যাওয়ার মিছিলে শামিল হন ভারতের ব্যাটাররা। একে একে বিদায় নিতে নিতে ৯৪ রানের মধ্যেই ফিরে যান ভারতের সাত ব্যাটার, যদিও তাদের রানের চাকা ছিল সচল। দশম উইকেটে গিয়ে ইনিংসের সবচেয়ে বড় ৩৬ রানের জুটি পায় ভারত। অবশেষে ১৫৬ রানে অলআউট হয় দলটি। দশম ব্যাটার দীপেশ করেন ইনিংসের সর্বোচ্চ ৩৬ রান। ১৬ বলের ক্যামিও ইনিংসে তিনি চারটি চার ও দুইটি ছক্কা।

    পাকিস্তান ম্যাচ জিতেছে ১৯১ রানের বিশাল ব্যবধানে। ভারত অলআউট হয়েছে মাত্র ২৬.২ ওভারে। পাকিস্তানের পক্ষে চারটি উইকেট নিয়েছেন আলী রাজা। দুইটি করে উইকেট নিয়েছেন সাইয়াম, আব্দুল সোবহান ও হুজাইফা আহসান।

    তার আগে টস হেরে ব্যাট করতে দুর্দান্ত শুরুর ইঙ্গিত দেয় পাকিস্তান। তবে ওপেনার হামজা জহুর আউট হলে ভারত সাফল্য পায়। ৩১ রানে ভেঙে যায় পাকিস্তানের উদ্বোধনী জুটি। ১৪ বলে ১৮ রান করে বিদায় নেন হামজা। একটি চার ও দুইটি ছক্কা ছিল তার ছোট ইনিংসে।

    দ্বিতীয় উইকেটে বড় জুটি পায় পাকিস্তান। উসমান খানকে নিয়ে ৭৯ বলে ৯২ রানের জুটি গড়েন ওপেনার সামির মিনহাস। উসমান আউট হওয়ার মাধ্যমে ভেঙে যায় এই জুটি। ৪৫ বলে ৩৫ রান বিদায় নেন তিনি। উসমানের ব্যাট থেকে আসে তিনটি চার ও দুইটি ছক্কা।

    তারপর আরো দুর্দান্ত জুটি পায় পাকিস্তানি অনূর্ধ্ব-১৯ দল। তৃতীয় উইকেটের জুটিতে আসে ১২৫ বলে ১৩৭ রান। সেখানে আহমেদ হুসাইনের অবদান ছিল ৭২ বলে ৫৬ রান। দুইটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে তিনি আউট হলে ভেঙে যায় জুটি। সঙ্গী হারাতে হারাতেই দুর্দান্ত গতিতে ছুটে যান সামির।
    চতুর্থ উইকেটে ফারহান ইউসুফের সাথে ৩২ বলে ৪২ রানের জুটি গড়ে অবশেষে আউট হন সামির। তাকে থামান দীপেশ দেবেন্দ্রন। ক্যাচ আউট হওয়ার আগে ১১৩ বলে ১৭২ রান অসাধারণ ইনিংস খেলেন সামির। তার ইনিংসটি সাজানো ছিল দৃষ্টিনন্দন ১৭টি চার ও ৯টি ছক্কায়। সামিরের স্ট্রাইকরেট ছিল ১৫২.২১।

    তারপর হুজাইফা আহসান ও ফারহান দ্রুতই বিদায় নেন। ফারহান ১৮ বলে ১৯ রান করলেও হুজাইফা রানের খাতা খুলতে পারেননি। ফলে পাকিস্তানের রান তোলার গতিও কমে যায় এবং দ্রুত উইকেট হারাতে থাকে দলটি।

    তবুও ৩৪৭ রানের বড় পুঁজি পায় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। নির্ধারিত ৫০ ওভারে আটটি উইকেট হারিয়ে ৩৪৭ রান সংগ্রহ করে তারা।

    তথ্য সূত্র: বিডিক্রিকটাইম

    এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

    সম্পর্কিত খবর

    লা লিগায় অবিশ্বাস্য রেকর্ড গড়লেন এমবাপ্পে, প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষেই গোল

    নভেম্বর ২, ২০২৬

    মেসির জাদুকরী গোলে জয়, চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল মায়ামি

    নভেম্বর ২, ২০২৬

    গার্দিওলাকে পেছনে ফেলে বার্সেলোনায় ইতিহাস গড়লেন ফ্লিক

    নভেম্বর ১, ২০২৬

    মিরপুরে বৃষ্টির দিনে ব্যাটিং ধস, চাপে বাংলাদেশ

    অক্টোবর ৩০, ২০২৬

    ভারতকে ২৭-০ গোলে বিধ্বস্ত করল বেনিন

    অক্টোবর ২২, ২০২৬

    হারের পর ক্রিকেটারদের যে বার্তা দিলেন বিসিবি সভাপতি

    অক্টোবর ২০, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    ঢাকা ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    অক্টোবর ২৬, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা (ইনস্যুরেন্স) খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত তৃতীয়…

    মনোস্পুল বাংলাদেশের পর্ষদ সভা ৯ নভেম্বর

    অক্টোবর ২৬, ২০২৬

    কোনো লভ্যাংশ ঘোষণা করেনি মিরাকল ইন্ডাস্ট্রিজ

    অক্টোবর ২৬, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    ইরানের সঙ্গে শান্তি আলোচনার বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইসমাইল বাঘাই

    নভেম্বর ২, ২০২৬

    ইরানের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে…

    লা লিগায় অবিশ্বাস্য রেকর্ড গড়লেন এমবাপ্পে, প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষেই গোল

    নভেম্বর ২, ২০২৬

    স্প্যানিশ ফুটবলে একের পর এক কীর্তি গড়ে চলেছেন কিলিয়ান এমবাপ্পে। এবার লা…

    টানা তিন দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

    নভেম্বর ২, ২০২৬

    কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায়…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.