Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » নতুন অধিনায়ক ঘোষণা জিম্বাবুয়ের
    খেলাধুলা

    নতুন অধিনায়ক ঘোষণা জিম্বাবুয়ের

    ডিসেম্বর ২০, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Richard Ngarava
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    টেস্ট ও ওয়ানডে ফরম্যাটের জন্য নতুন অধিনায়ক ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ক্রেইগ আরভিন স্বেচ্ছায় সরে দাঁড়ানোর পর এই দুই ফরম্যাটে নতুন অধিনায়ক প্রয়োজন ছিল দলটির। শেষপর্যন্ত একজনকেই বেছে নেওয়া হয়েছে এই দুই দায়িত্বের জন্য।

    নতুন দায়িত্ব পাওয়া ক্রিকেটার একজন পেসার, রিচার্ড এনগারাভা। ২০১৭ সালে ওয়ানডে ফরম্যাট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। জিম্বাবুয়ের হয়ে প্রথম টেস্ট খেলেন ২০২১ সালে। এখন পর্যন্ত দেশের হয়ে ১১টি টেস্ট, ৫৫টি ওয়ানডে ও ৯০টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। সব ফরম্যাট মিলে শিকার করেছেন ২০৩টি উইকেট।

    এ মুহূর্তে জিম্বাবুয়ের পেস আক্রমণের নেতার ভূমিকায় রয়েছেন এনগারাভা। ব্লেসিং মুজারাবানির সাথে পাল্লা দিয়ে সামলাচ্ছিলেন পেস ইউনিট। এখন থেকে ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে গোটা দলকেই অবশ্য সামলাতে হবে। টি-টোয়েন্টিতে যথারীতি সিকান্দার রাজাই অধিনায়ক হিসেবে থাকছেন। 

    জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেংওয়া মুকুহলানি বলেন, ‘একজন খেলোয়াড় ও নেতা হিসেবে এনগারাভা বছরের পর বছর ধরে অনেক উন্নতি দেখিয়েছে। ড্রেসিংরুমে সে সম্মানের পাত্র। সব ফরম্যাটেই জিম্বাবুয়ের হয়ে ধারাবাহিকভাবে ভালো করছে। আমরা বিশ্বাস করি, সামনে সে দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত।’

    সহ-অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে ব্রায়ান বেনেটকে। ২২ বছর বয়সী এই অলরাউন্ডার এখন পর্যন্ত ১১টি করে টেস্ট ও ওয়ানডে এবং ৫২টি টি-টোয়েন্টি খেলেছেন। গেল বছর টেস্ট ও ওয়ানডেতে অভিষেক হয়েছে তার।

    তথ্য সূত্র: বিডিক্রিকটাইম

    জিম্বাবুয়ে ক্রিকেট নতুন অধিনায়ক

    সম্পর্কিত খবর

    জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ভারত, সিরিজ আয়োজনের সম্ভাবনা ‘শতভাগ’

    নভেম্বর ৪, ২০২৬

    লা লিগায় অবিশ্বাস্য রেকর্ড গড়লেন এমবাপ্পে, প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষেই গোল

    নভেম্বর ২, ২০২৬

    মেসির জাদুকরী গোলে জয়, চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল মায়ামি

    নভেম্বর ২, ২০২৬

    গার্দিওলাকে পেছনে ফেলে বার্সেলোনায় ইতিহাস গড়লেন ফ্লিক

    নভেম্বর ১, ২০২৬

    মিরপুরে বৃষ্টির দিনে ব্যাটিং ধস, চাপে বাংলাদেশ

    অক্টোবর ৩০, ২০২৬

    ভারতকে ২৭-০ গোলে বিধ্বস্ত করল বেনিন

    অক্টোবর ২২, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    ফারইস্ট নিটিংয়ের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক…

    বিডি থাই ফুডের পর্ষদ সভা ১৪ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের পর্ষদ সভা ৯ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    ফারইস্ট নিটিংয়ের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রথম…

    বিডি থাই ফুডের পর্ষদ সভা ১৪ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক (ফুড অ্যান্ড অ্যালাইড) খাতের কোম্পানি বিডি থাই…

    ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের পর্ষদ সভা ৯ নভেম্বর

    নভেম্বর ৫, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের কোম্পানি ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের পরিচালনা পর্ষদের…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.