জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটি ন্যাশনাল ওয়াইড বিভাগে ‘সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার/সেলস অফিসার’ পদে ৫০ কর্মী নিয়োগে ১৪ ডিসেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিভাগের নাম: ন্যাশনাল ওয়াইড।
পদের নাম: সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার/সেলস অফিসার।
পদসংখ্যা: ৫০টি।
চাকরির ধরন: পূর্ণকালীন।
বেতন: ১০,০০০-১৫,০০০ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স: ২০-২৮ বছরের মধ্যে হতে হবে।
কর্মস্থল: দেশের যে কোনো স্থানে।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।
আবেদনের যোগ্যতা: এসএসসি অথবা এইচএসসি পাস হতে হবে।
আবেদন যেভাবে।
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
শেষ তারিখ: আগামী ১৩ জানুয়ারি ২০২৬।
