অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। বিশ্বকাপে দলটির নেতৃত্বে থাকবেন নিয়মিত অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ঘোষিত দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার সাকিব জুলফিকারও।
বিশ্বকাপের জন্য দলে ফিরেছেন কলিন অ্যাকারম্যান, রোয়েলফ ফন ডার মারউই, বাস ডি লিডে, টিম ফন ডার গুগটেন, লোগান ফন বিক, মাইকেল লেভিট ও জ্যাক লায়ন-ক্যাশেট। এদের মধ্যে ডার মারউই, ডি লিডে, মাইকেল লেভিট ও লায়ন-ক্যাশেট সর্বশেষ ইউরোপ অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে অংশ নিয়েছিলেন।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক ভারত, পাকিস্তান, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র।
নেদারল্যান্ডস টি-টোয়েন্টি বিশ্বকাপ দল
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), নোয়া ক্রোস (উইকেটরক্ষক), ম্যাক্স ও’ডাউড, সাকিব জুলফিকার, আরিয়ান দত্ত, কাইল ক্লেইন, পল ফন মিকেরেন, ফ্রেড ক্লাসেন, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-ক্যাশেট, লোগান ফন বিক, রোয়েলফ ফন ডার মার্ভে ও টিম ফন ডার গুগটেন।
