Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে
    অর্থনীতি

    ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে

    ডিসেম্বর ৩, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Creadit-Card
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, দেশের ভেতরে ও বাইরে (বিদেশে) দুই ক্ষেত্রেই ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বেড়েছে। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ক্রেডিট কার্ড ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের আগস্টে বাংলাদেশিরা বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ করেন ৪৪৩ কোটি ৩ লাখ টাকা। সেপ্টেম্বরে এ খরচ বেড়ে দাঁড়ায় ৪৯৪ কোটি ২ লাখ টাকায়। অর্থাৎ এক মাসে লেনদেন বেড়েছে ৫১ কোটি ১ লাখ টাকা।

    জুলাইয়ের তথ্য অনুযায়ী, বিদেশে সবচেয়ে বেশি ক্রেডিট কার্ড ব্যবহার হয়েছে যুক্তরাষ্ট্রে, খরচ হয়েছে ৭০ কোটি ৯ লাখ টাকা। এরপর থাইল্যান্ডে ৫৯ কোটি ৯ লাখ টাকা ও যুক্তরাজ্যে ৫৪ কোটি ১ লাখ টাকা।

    তাছাড়া, সিঙ্গাপুরে ৪০ কোটি ৪ লাখ টাকা, মালয়েশিয়ায় ৩৪ কোটি টাকা, ভারতে ৩২ কোটি ৩ লাখ টাকা, নেদারল্যান্ডে ২৫ কোটি টাকা, সৌদি আরবে ২৪ কোটি টাকা, কানাডায় ২১ কোটি টাকা, অস্ট্রেলিয়ায় ১৭ কোটি টাকা, আয়ারল্যান্ডে ১৬ কোটি টাকা, চীনে ১৫ কোটি টাকা এবং অন্যান্য দেশে ৯২ কোটি টাকা খরচ হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টে বিদেশিরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছিলেন ১৮৩ কোটি ৫ লাখ টাকা। সেপ্টেম্বরে এ খরচ সামান্য কমে দাঁড়ায় ১৭৫ কোটি ৯ লাখ টাকায়। অর্থাৎ এক মাসে খরচ কমেছে ৮ কোটি টাকা।

    বিদেশিদের মধ্যেও সর্বোচ্চ খরচ করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা, যুক্তরাষ্ট্র ৩৮ কোটি ৬ লাখ টাকা, যুক্তরাজ্য ১৭ কোটি টাকা ও ভারত ১৭ কোটি টাকা।

    ক্রেডিট কার্ডের ব্যবহারে দেশের অভ্যন্তরেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। ২০২৫ সালের আগস্টে দেশের ভেতরে লেনদেন ছিল ৩ হাজার ১৪৪ কোটি টাকা। সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৩৯৫ কোটি টাকা। অর্থাৎ এক মাসে লেনদেন বেড়েছে ২৫১ কোটি টাকা।

    ক্রেডিট কার্ড বাংলাদেশ ব্যাংক

    সম্পর্কিত খবর

    দেশের বাজারে সোনার দাম ভরিতে বাড়ল ৩ হাজার ২৬৬ টাকা

    নভেম্বর ২, ২০২৬

    দেশের বাজারে সোনার দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা

    অক্টোবর ৩১, ২০২৬

    দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা

    অক্টোবর ৩০, ২০২৬

    বাজারে উঠছে শীতের সবজি, চড়া দামে বিপাকে ক্রেতারা

    অক্টোবর ৩০, ২০২৬

    আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা

    অক্টোবর ২৯, ২০২৬

    ৯ ব্যাংকের মুনাফা বেড়েছে, কমেছে ৫টির

    অক্টোবর ২৯, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    ঢাকা ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    অক্টোবর ২৬, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা (ইনস্যুরেন্স) খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত তৃতীয়…

    মনোস্পুল বাংলাদেশের পর্ষদ সভা ৯ নভেম্বর

    অক্টোবর ২৬, ২০২৬

    কোনো লভ্যাংশ ঘোষণা করেনি মিরাকল ইন্ডাস্ট্রিজ

    অক্টোবর ২৬, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    ইরানের সঙ্গে শান্তি আলোচনার বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইসমাইল বাঘাই

    নভেম্বর ২, ২০২৬

    ইরানের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে…

    লা লিগায় অবিশ্বাস্য রেকর্ড গড়লেন এমবাপ্পে, প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষেই গোল

    নভেম্বর ২, ২০২৬

    স্প্যানিশ ফুটবলে একের পর এক কীর্তি গড়ে চলেছেন কিলিয়ান এমবাপ্পে। এবার লা…

    টানা তিন দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

    নভেম্বর ২, ২০২৬

    কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায়…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.