Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএল, পূর্ণাঙ্গ সূচি ঘোষণা
    খেলাধুলা

    ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএল, পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

    ডিসেম্বর ৩, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    BPL
    ছবি: সংগ্রহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শুরু হবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ টুর্নামেন্টটি। এরপর চট্টগ্রাম পর্ব হয়ে ঢাকায় ফিরবে বিপিএল। ২৩ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল রাখা হয়েছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।

    সূচি অনুযায়ী, ২৬ ডিসেম্বর শুক্রবার সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স উদ্বোধনী ম্যাচ খেলবে। ম্যাচটি দুপুর ২টায় মাঠে গড়াবে। দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালি এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়েলস সন্ধ্যা সাতটায় মাঠে নামবে। পরদিন ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স মাঠে নামবে। ম্যাচটি হবে দুপুর ১টায়। পরের ম্যাচে সিলেট টাইটান্স ও নোয়াখালি এক্সপ্রেস সন্ধ্যা ৬টায় মাঠে নামবে।

    প্রথম পর্বে সিলেটে ছয় দিনে ১২টি ম্যাচ হবে। দুই দিন পরপর একদিন করে খেলা বন্ধ থাকবে। দ্বিতীয় পর্ব হবে চট্টগ্রামে ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত। বন্দর নগরিতেও ছয়দিন ম্যাচ মাঠে গড়াবে। ১৫ জানুয়ারি বিপিএল ঢাকা পর্বে ফিরবে। টানা তিনদিন ম্যাচ আয়োজন করে ১৭ জানুয়ারি গ্রুপ পর্বের লড়াই শেষ হবে।

    ২০২৬ বিপিএলের সূচি:

    তারিখসময়ম্যাচভেন্যু
    ২৬ ডিসেম্বর ২০২৫বেলা ২টাসিলেট টাইটানস–রাজশাহী ওয়ারিয়র্সসিলেট
    ২৬ ডিসেম্বর ২০২৫সন্ধ্যা ৭টানোয়াখালী এক্সপ্রেস–চট্টগ্রাম রয়্যালসসিলেট
    ২৭ ডিসেম্বর ২০২৫বেলা ১টাঢাকা ক্যাপিটালস–রাজশাহী ওয়ারিয়র্সসিলেট
    ২৭ ডিসেম্বর ২০২৫সন্ধ্যা ৬টাসিলেট টাইটানস–নোয়াখালী এক্সপ্রেসসিলেট
    ২৯ ডিসেম্বর ২০২৫বেলা ১টারংপুর রাইডার্স–চট্টগ্রাম রয়্যালসসিলেট
    ২৯ ডিসেম্বর ২০২৫সন্ধ্যা ৬টারাজশাহী ওয়ারিয়র্স–নোয়াখালী এক্সপ্রেসসিলেট
    ৩০ ডিসেম্বর ২০২৫বেলা ১টাসিলেট টাইটানস–চট্টগ্রাম রয়্যালসসিলেট
    ৩০ ডিসেম্বর ২০২৫সন্ধ্যা ৬টাঢাকা ক্যাপিটালস–রংপুর রাইডার্সসিলেট
    ১ জানুয়ারি ২০২৬বেলা ১টাসিলেট টাইটানস–ঢাকা ক্যাপিটালসসিলেট
    ১ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টারংপুর রাইডার্স–রাজশাহী ওয়ারিয়র্সসিলেট
    ২ জানুয়ারি ২০২৬বেলা ২টাঢাকা ক্যাপিটালস–চট্টগ্রাম রয়্যালসসিলেট
    ২ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৭টাসিলেট টাইটানস–রংপুর রাইডার্সসিলেট
    ৫ জানুয়ারি ২০২৬বেলা ১টারংপুর রাইডার্স–ঢাকা ক্যাপিটালসচট্টগ্রাম
    ৫ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টাচট্টগ্রাম রয়্যালস–রাজশাহী ওয়ারিয়র্সচট্টগ্রাম
    ৬ জানুয়ারি ২০২৬বেলা ১টানোয়াখালী এক্সপ্রেস–সিলেট টাইটানসচট্টগ্রাম
    ৬ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টাচট্টগ্রাম রয়্যালস–রংপুর রাইডার্সচট্টগ্রাম
    ৮ জানুয়ারি ২০২৬বেলা ১টাসিলেট টাইটানস–রংপুর রাইডার্সচট্টগ্রাম
    ৮ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টারাজশাহী ওয়ারিয়র্স–ঢাকা ক্যাপিটালসচট্টগ্রাম
    ৯ জানুয়ারি ২০২৬বেলা ২টাচট্টগ্রাম রয়্যালস–নোয়াখালী এক্সপ্রেসচট্টগ্রাম
    ৯ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৭টারাজশাহী ওয়ারিয়র্স–সিলেট টাইটানসচট্টগ্রাম
    ১১ জানুয়ারি ২০২৬বেলা ১টারংপুর রাইডার্স–নোয়াখালী এক্সপ্রেসচট্টগ্রাম
    ১১ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টাচট্টগ্রাম রয়্যালস–ঢাকা ক্যাপিটালসচট্টগ্রাম
    ১২ জানুয়ারি ২০২৬বেলা ১টারাজশাহী ওয়ারিয়র্স–রংপুর রাইডার্সচট্টগ্রাম
    ১২ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টানোয়াখালী এক্সপ্রেস–ঢাকা ক্যাপিটালসচট্টগ্রাম
    ১৫ জানুয়ারি ২০২৬বেলা ১টাঢাকা ক্যাপিটালস–নোয়াখালী এক্সপ্রেসঢাকা
    ১৫ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টাচট্টগ্রাম রয়্যালস–সিলেট টাইটানসঢাকা
    ১৬ জানুয়ারি ২০২৬বেলা ২টানোয়াখালী এক্সপ্রেস–রাজশাহী ওয়ারিয়র্সঢাকা
    ১৬ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৭টাঢাকা ক্যাপিটালস–সিলেট টাইটানসঢাকা
    ১৭ জানুয়ারি ২০২৬বেলা ১টারাজশাহী ওয়ারিয়র্স–চট্টগ্রাম রয়্যালসঢাকা
    ১৭ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টানোয়াখালী এক্সপ্রেস–রংপুর রাইডার্সঢাকা
    ১৯ জানুয়ারি ২০২৬বেলা ১টাএলিমিনেটরঢাকা
    ১৯ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টা১ম কোয়ালিফায়ারঢাকা
    ২১ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টা২য় কোয়ালিফায়ারঢাকা
    ২৩ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৭টাফাইনালঢাকা

    বিপিএলের প্রথম এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ১৯ জানুয়ারি মাঠে গড়াবে। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ২১ জানুয়ারি। ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬টায় ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে। এর আগে বিসিবি সূত্রে জানা গিয়েছিল, সিলেটে আবাসন সংকটের কারণে ঢাকা পর্ব দিয়ে বিপিএল শুরুর পরিকল্পনা করছে তারা।

    বিপিএলের সূচি ঘোষণার বিষয়ে বিপিএলের গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, হোটেলে রুম পাওয়া নিয়ে সংশয়ে ছিলেন তারা। যে কারণে ঢাকা পর্ব দিয়ে বিপিএল শুরুর পরিকল্পনা নিয়েছিলেন। তবে সিলেটে হোটেল কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করতে পারায় সিলেট পর্ব দিয়ে তারা বিপিএল শুরুর সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে ২০১৭ আসরে সিলেট পর্ব দিয়ে বিপিএল শুরু হয়েছিল।

    এবারের বিপিএল অংশ নিচ্ছে ৬টি দল:ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। গত পরশু এবারের টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হয়েছে।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বিসিবি

    সম্পর্কিত খবর

    নতুন সূচি আর্জেন্টিনা ম্যাচের

    আগস্ট ৪, ২০২৬

    সরাসরি নকআউটে বাংলাদেশ

    জুলাই ২৫, ২০২৬

    পাকিস্তান সুপার লিগের সেরা চারের টিকিট পেল যারা

    এপ্রিল ২৯, ২০২৬

    শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে সদস্যদের পদত্যাগ

    এপ্রিল ২৯, ২০২৬

    সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ঈদের ছুটি নিয়ে

    এপ্রিল ২৮, ২০২৬

    বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ

    এপ্রিল ২১, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    প্রাইম ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    প্রাইম ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র…

    নিয়োগ দেবে এসএমসি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র অ্যান্ড্রয়েড…

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে চাকরির সুযোগ

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয়…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.