বছর শেষে আবারও গ্রাহকদের জন্য নগদ নিয়ে এসেছে দারুণ একটি ক্যাম্পেইন ‘আসা আর ফেরা সারপ্রাইজ সেরা’। নগদে ফিরে আসলে বা নতুন অ্যাকাউন্ট খুললে মোটরসাইকেল, আইফোন ও ক্যাশব্যাকসহ হাজারো পুরস্কার জেতার সুযোগ রয়েছে।
২৫ নভেম্বর (বুধবার) নগদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বছর শেষে আবারও গ্রাহকদের জন্য এসেছে দারুণ ক্যাম্পেইন ‘আসা আর ফেরা সারপ্রাইজ সেরা’।
নিয়মিত লেনদেন না করা গ্রাহক যদিও নগদে ফিরে লেনদেন করেন এবং পাশাপাশি নতুন নগদ অ্যাকাউন্ট খুলে লেনদেন করেন, তাদের জন্য এই ক্যাম্পেইনে থাকছে প্রতিদিন ক্যাশব্যাকসহ রয়েল এনফিল্ড মোটরসাইকেল ও আইফোনসহ হাজারো পুরস্কার।
বিজ্ঞপ্তি মতে, যেসব গ্রাহক নগদ ওয়ালেট থেকে গত ৩০ জুনের পর লেনদেন করেননি, তারা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। এ ছাড়া নতুন নিবন্ধনকৃত গ্রাহকেরাও এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া ক্যাম্পেইন চলবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত।
নগদের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) সাইমন ইমরান হায়দার বলেন, “বছর শেষে আর নতুন বছরের শুরুতে গ্রাহকদের জন্য নগদের পক্ষ থেকে এটা একটা আনন্দ আয়োজন। হাজার হাজার গ্রাহকের জন্য এমন একটি ক্যাম্পেইন চালু করে আমরা গ্রাহকদের সাথে আরো বেশি সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছি।”
