Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » ২২ বছর পর ভারতকে হারানোর স্বাদ পেল বাংলাদেশ
    খেলাধুলা

    ২২ বছর পর ভারতকে হারানোর স্বাদ পেল বাংলাদেশ

    নভেম্বর ১৯, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    bd-vs-ind
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ভারতকে হারালো বাংলাদেশ। গুণে-গুণে ২২ বছরের অপেক্ষার অবসান ঘটলো। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে একমাত্র গোলে জয় পেয়েছে বাংলাদেশ। চোট থেকে সুস্থ হয়ে ওঠা মিডফিল্ডার শেখ মোরসালিন একাদশে ফিরেই পেয়েছেন গোলের দেখা। তার এই গোলে দীর্ঘ প্রতীক্ষার জয় পেল বাংলাদেশ।

    এর আগে ২০০৩ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর বছরের পর বছর ভারত বধ অধরায় ছিল। আজ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ হোম ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়ে সেই অপূর্ণতা পূরণ করলেন হামজা-মোরসালিনরা।

    ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটে মোরসালিনের গোলে লিড পেয়ে যায় বাংলাদেশ। কাউন্টার অ্যাটাকে মোরসালিন-রাকিব বল দেয়া নেয়া করে ভারতের বক্সে এগিয়ে যান। রাকিব মোরসালিনের উদ্দেশে বল বাড়ান। ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং গোলপোস্ট থেকে বেরিয়ে আসেন। মোরসালিন অত্যন্ত বুদ্ধিদীপ্তভাবে প্লেসিং করেন গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে। বল জালে জড়ানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশের ডাগ আউটে তখন উল্লাসে মাতোয়ারা।

    সেই লিড ধরে রেখেই প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা। তবে ম্যাচের শুরু থেকে আক্রমণে যেতে কিছুটা বেগ পোহাতে হয় বাংলাদেশকে। সফরকারী ভারত ম্যাচের নম্বই এবং অতিরিক্ত আরও ছয় মিনিটে একাধিকবার ডি-বক্সে ঢুকলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি।

    এশিয়ান কাপ বাংলাদেশ ভারত

    সম্পর্কিত খবর

    নতুন সূচি আর্জেন্টিনা ম্যাচের

    আগস্ট ৪, ২০২৬

    সরাসরি নকআউটে বাংলাদেশ

    জুলাই ২৫, ২০২৬

    পাকিস্তান সুপার লিগের সেরা চারের টিকিট পেল যারা

    এপ্রিল ২৯, ২০২৬

    শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে সদস্যদের পদত্যাগ

    এপ্রিল ২৯, ২০২৬

    সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ঈদের ছুটি নিয়ে

    এপ্রিল ২৮, ২০২৬

    বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ

    এপ্রিল ২১, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    প্রাইম ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    প্রাইম ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র…

    নিয়োগ দেবে এসএমসি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র অ্যান্ড্রয়েড…

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে চাকরির সুযোগ

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয়…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.