৩১ অক্টোবর (শুক্রবার) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। ব্যর্থ হয় বাংলাদেশের টপ অর্ডার। শুধুমাত্র ব্যতিক্রম ছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। ব্যাট হাতে একাই লড়াই করেন তিনি।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ ক্রিকেট দল। আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরেছে টাইাগাররা। প্রথম দুই ম্যাচ যথাক্রমে ১৬ ও ১৪ রানে হেরেছিল বাংলাদেশ। আজকের পরাজয়ে টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে হারল লিটন দাসের দল।
১১ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তানজিদ তামিম। তার ব্যাটে ভর করে ২০ ওভারে ১৫১ রানে অলআউট হয় বাংলাদেশ। ৬২ বলে ৮৯ রান করেন তানজিদ তামিম। এছাড়া ২২ বলে ২৩ রান করে করেন সাইফ হাসান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রোমারিও শেফার্ড হ্যাটট্রিকসহ নেন ৩টি উইকেট।
১৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। দলীয় ৫২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যারিবীয়ানরা। অ্যালিক অ্যাথানজে ১, ব্রান্ডন কিং ৮ ও আমির জঙ্গু ৩৪ রান করে সাজঘরে ফিরে যান।
এরপর আকিম অগাস্টকে সঙ্গে নিয়ে বাংলাদেশের বোলারদের অপর চড়াও হন রস্টন চেজ। ৯১ রানের জুটি গড়েন তারা। দুজনেই দেখা পান ফিফটির।
শেষ দিকে উইকেট হারালেও ১৯ বল হাতে রেখে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। চেজ ২৯ বলে ৫০ ও অগাস্ট ২৫ বলে ৫০ রান করে আউট হন।
বাংলাদেশের পক্ষে রিশাদ ৪৩ রানে ৩ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :বাংলাদেশ : ১৫১/১০, ২০ ওভার (তানজিদ ৮৯, সাইফ ২৩, শেফার্ড ৩/৩৬)।
ওয়েস্ট ইন্ডিজ : ১৫২/৫, ১৬.৫ ওভার (চেজ ৫০, আগস্তে ৫০, রিশাদ ৩/৪৩)।
ফলাফল : ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী।
