রেকর্ড ডেটের কারণে লেনদেন বন্ধ থাকার পর আগামী রবিবার (৮ নভেম্বর) থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ার লেনদেন পুনরায় শুরু হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আজ কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। রেকর্ড ডেটের কার্যক্রম সম্পন্ন হওয়ায় আগামী রবিবার থেকে কোম্পানিটির শেয়ার স্বাভাবিক নিয়মে লেনদেন হবে।
