পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্য পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে।
কোম্পানিটির ঘোষণা অনুযায়ী, আগামী ১১ নভেম্বর বিকেল ৫টায় এ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন, ২০১৫-এর প্রবিধান ১৬(১) অনুযায়ী সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় প্রতিবেদনটি অনুমোদনের পর কোম্পানিটির প্রথম প্রান্তিকের আর্থিক পারফরম্যান্সের বিস্তারিত তথ্য জানা যাবে।
