পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর, শনিবার বিকেল ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশনস, ২০১৫-এর প্রবিধান ১৬(১) অনুসারে সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
পর্ষদ সভায় প্রতিবেদনটি অনুমোদনের পর কোম্পানিটির প্রথম প্রান্তিকের আর্থিক কার্যক্রমের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
