জরিমানার আওতায় পড়েছেন অধিনায়ক ও তারকা ব্যাটার বাবর আজম, পেস আক্রমণের অন্যতম ভরসা শাহীন শাহ আফ্রিদি এবং অলরাউন্ডার শাদাব খানসহ দলের অন্যান্য সদস্যরা।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্ব থেকেই বিদায় নেওয়ার পর কঠোর পদক্ষেপ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দলের হতাশাজনক পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়ে প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোর্ডের মতে, বড় আসরে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স না পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
