১ মার্চ (রোববার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ইরান–ইসরায়েল সংঘাতের প্রভাব সত্ত্বেও ইউএস-বাংলা এয়ারলাইন্স ঘোষণা করেছে যে, তাদের ফ্লাইটগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী জেদ্দা, রিয়াদ এবং মাস্কাট-এর উদ্দেশ্যে ছেড়ে যাবে।
নিরাপত্তাঝুঁকির কারণে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেয় বিভিন্ন এয়ারলাইন্স। এতে ঢাকা বিমানবন্দরসহ সংশ্লিষ্ট বিমানবন্দরগুলোতে যাত্রীরা আটকা পড়েন।
তবে ইউএস-বাংলা জানিয়েছে, তাদের নির্ধারিত ফ্লাইট চালু থাকবে এবং যাত্রীদের চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হয়ে চেক–ইন সম্পন্ন করতে অনুরোধ করা হয়েছে।
