Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » ফিতরার হার নির্ধারণ
    জাতীয়

    ফিতরার হার নির্ধারণ

    ফেব্রুয়ারি ২৫, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    fitra
    ছবি: সংগ্রহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতর জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ ২৫ ফেব্রুয়ারি (বুধবার) সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

    সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

    কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ইসলামী শরীয়াহ অনুযায়ী আটা, যব, খেজুর, কিসমিস ও পনির—এই পাঁচটি পণ্যের যেকোনো একটি দ্বারা ফিতরা আদায় করা যাবে।

    ১। গম বা আটা দিয়ে আদায় করলে অর্ধ সা’ (১ কেজি ৬৫০ গ্রাম) বা এর বাজারমূল্য ১১০ টাকা।

    ২। যব দিয়ে আদায় করলে এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) এর বাজারমূল্য ৫৯৫ টাকা।

    ৩। খেজুর দিয়ে আদায় করলে এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) এর বাজারমূল্য ২,৪৭৫ টাকা।

    ৪। কিসমিস দিয়ে আদায় করলে এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) এর বাজারমূল্য ২,৬৪০ টাকা।

    ৫। পনির দিয়ে আদায় করলে এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) এর বাজারমূল্য ২,৮০৫ টাকা।

    উল্লেখিত হারে নির্ধারণ করা হয়েছে।

    দেশের বিভিন্ন বিভাগ থেকে সংগৃহীত এসব পণ্যের বাজারদরের ভিত্তিতে ফিতরার হার নির্ধারণ করা হয়েছে। মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী নির্ধারিত পণ্য বা এর সমমূল্য অর্থ দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন। তবে বিভিন্ন অঞ্চলে বাজারদরের তারতম্য থাকায় স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে বলে সভায় জানানো হয়।

    সভায় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য, আলেম-ওলামা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ইসলামিক ফাউন্ডেশন ফিতরা সাদাকাতুল ফিতর

    সম্পর্কিত খবর

    ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত

    সেপ্টেম্বর ২, ২০২৬

    তিন জেলায় নতুন ডিসি নিয়োগ

    আগস্ট ২০, ২০২৬

    তিন জেলার ডিসি প্রত্যাহার

    আগস্ট ১৯, ২০২৬

    নতুন পুলিশ সুপার তিন জেলায় নিয়োগ

    আগস্ট ১৩, ২০২৬

    জাতীয় পরিচয়পত্রের নবায়ন প্রত্যেকের জন্য বাধ্যতামূলক করছে ( ইসি )

    জুলাই ২২, ২০২৬

    ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

    জুলাই ২১, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    প্রাইম ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    প্রাইম ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র…

    নিয়োগ দেবে এসএমসি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র অ্যান্ড্রয়েড…

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে চাকরির সুযোগ

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয়…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.