১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়।মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো ব্যাজ ধারণ করা হবে।
২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম রিসেপশনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা একত্রিত হবেন। এরপর ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে।
২১ ফেব্রুয়ারি ভোরে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর প্রধান ক্যাম্পাস, নগর কার্যালয় ও সব আঞ্চলিক কেন্দ্রে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হবে। একই সঙ্গে উত্তোলন করা হবে কালো পতাকা।
আঞ্চলিক কেন্দ্রগুলোতে পরিচালকদের নেতৃত্বে অভিন্ন ব্যানারে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে বলা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এই দিবসটির গুরুত্ব বজায় রেখে যথাযথ মর্যাদায় এসব কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে।
