৪৬ তম বিসিএস পরীক্ষার লিখিত অংশে সাময়িকভাবে উত্তীর্ণ ১৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। প্রার্থীদের নিজ নিজ আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১৩ জানুয়ারি (মঙ্গলবার) কমিশন সচিবালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।
২৬ জানুয়ারি (সোমবার) সকাল ১০টায় সংশ্লিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
যেসব প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়, তাদের রেজিস্ট্রেশন নম্বর হলো— ১৮০০৪১৯১, ১১১৩৭৬৭২, ১৩০০৩৬১০, ১১০৩৮৬২৭, ১১০৫৪৪১৮, ১৪০০৪১১৫, ১১০৯৯৬৫৩, ১১০৫৮৮৪৫, ১১০০৯৪৪০, ১৪০২৩৫২৩, ১১১৫৫৮২৯, ১১০৫৮২৩২, ৫৫৯-৪৮০৫৫, ১১০৩৪৪১৪ এবং ১১০৮৩১৬৬।
গত ২৭ নভেম্বর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে। এতে মোট চার হাজার ৫০ জন প্রার্থী উত্তীর্ণ হন।
