বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অধীন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি) প্রকল্পের অধীনে ১৩ থেকে ২০ গ্রেডে মোট ১১০ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীকে ডাক/কুরিয়ারযোগে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে নিজ ঠিকানা সম্বলিত ১০ টাকার ডাকটিকিট সমেত ফেরত খাম সংযুক্ত করতে হবে। খামের উপরে অবশ্যই আবেদনকৃত পদের নাম স্পষ্ট করে লিখতে হবে।
পদসংখ্যা: ০৬টি।
লোকবল নিয়োগ: ১১০ জন।
পদের নাম: হিসাব সহকারী।
পদ সংখ্যা: ০৫টি।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
শিক্ষাগত যোগ্যতা: বি কম পাস অথবা সমমানের জিপিএ।
পদের নাম: মাঠ সংগঠক।
পদ সংখ্যা: ৮৫টি।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।
পদের নাম: নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক (এলডিএ) /কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিসটেন্ট (সিসিএ)।
পদ সংখ্যা: ০৭টি।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস।
পদের নাম: গাড়িচালক।
পদ সংখ্যা: ০২টি।
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ অষ্টম শ্রেণি পাস।
পদের নাম: অফিস সহায়ক/ক্যাশ গার্ড/নাইট গার্ড।
পদ সংখ্যা: ১০টি।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
পদের নাম: ক্লিনার।
পদ সংখ্যা: ০১টি।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
কর্মস্থল: ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর।
বয়সসীমা: ৩০ এপ্রিল ২০২৬ তারিখে ১৮-৩২ বছর।
আবেদন পাঠানোর ঠিকানা: নির্বাহী পরিচালক, উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি), বিআরডিবি, এলজিইডি ভবন (৩য় তলা), জেলা পরিষদ চত্বর, কমলাপুর, ফরিদপুর।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২৪ মে ২০২৬।
