ভিভো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আইটি ও অ্যাডমিন (ইইই) বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৩ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম: এক্সিকিউটিভ।
বিভাগ: আইটি ও অ্যাডমিন (ইইই)।
পদসংখ্যা: ০৩ জন।
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি।
অন্যান্য যোগ্যতা: মোবাইল ইন্ডাস্ট্রিজে কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: ২৫ থেকে ৩০ বছর।
কর্মস্থল: ঢাকা (গুলশান-১)।
বেতন: ২৫,০০০ টাকা (মাসিক)।
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১৩ মে ২০২৬।
