২২ জানুয়ারি (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের মাস্টার্স (শেষ পর্ব) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৩০ মার্চ থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ৭ মে পর্যন্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজ, আইসিটি ও লাইব্রেরি সায়েন্স বিষয়ের শেষ পর্বের পরীক্ষাগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
পরীক্ষাগুলো সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর ১টা থেকে শুরু হবে।
পরীক্ষার বিস্তারিত রুটিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
