জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামীকাল ১৬ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠেয় মাস্টার্স ও ডিগ্রি পাস কোর্সের দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
১৪ জুলাই (মঙ্গলবার) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তথ্য মতে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৬ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠেয় প্রিলিমিনারি টু মাস্টার্স ও ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ জুলাই ২০২৬ তারিখে এবং প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা হবে ১১ আগস্ট ২০২৬ তারিখে।.
