১০২ রানের বড় জয়ে সুপার এইট নিশ্চিত করেছে পাকিস্তান।
কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৯ রান করে পাকিস্তান। জবাবে ১৭ ওভার ৩ বলে ৯৭ রান করে অলআউট হয় নামিবিয়া।
নামিবিয়া উদ্বোধনী জুটিতে ৩২ রান তোলে তারা। ৯ রান করে ফ্রাইলিঙ্ক ফিরলে ভাঙে সেই জুটি। আরেক ওপেনার লরেন স্টিঙ্ক্যাম্প করেছেন ২৩ রান।
এরপর ধস নামে নামিবিয়ার ইনিংসে একমাত্র ব্যাটার হিসেবে আলেক্সন্ডার দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। ২০ বলে ২০ রান করেছেন তিনি।
আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় পাকিস্তান। ১৪ রান করে সায়িম আইয়ুব ফিরলেও আরেক ওপেনার সাহিবজাদা ফারহান সেঞ্চুরি পেয়েছেন। ৩৭ বলে ফিফটি করা এই ওপেনার তিন অঙ্ক ছুঁয়েছেন ৫৭ বলে।
