সাহিবজাদা ফারহানের সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়েছিল পাকিস্তান। ব্যাটারদের পর বোলাররাও দুর্দান্ত পারফর্ম করলেন। ১০২ রানের বড় জয়ে সুপার এইট নিশ্চিত করেছে পাকিস্তান।
১৮ ফেব্রুয়ারি (বুধবার) ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে সব কটি উইকেট হারিয়ে ৯৭ রানে থেমেছে নামিবিয়া।
৪ ম্যাচে ৩ জয় নিয়ে দ্বিতীয়পর্বে উঠেছে পাকিস্তান, হেরেছে কেবল ভারতের কাছে। নামিবিয়া ৪ ম্যাচের সবকটি হেরেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করলেন সাহিবজাদা। এক যুগ আগে, ২০১৪ আসরে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে অপরাজিত ১১১ রান করেছিলেন আহমেদ শেহজাদ।
এই সেঞ্চুরির সুবাদে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায়ও শীর্ষে উঠে এসেছেন ফারহান। তার সংগ্রহ এখন ২২০ রান। দ্বিতীয় স্থানে থাকা এইডেন মার্করামের রান ১৭৮।
