ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের (মিরপুর-কাফরুল) প্রাথমিক ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত প্রাপ্ত ৩টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকে তিনি ২ হাজার ৬৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ১০০ ভোট।
১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় এই প্রাথমিক ফলাফল জানা গেছে। এর আগে এদিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়, যা শেষ হয় বিকেল সাড়ে ৪টায়।
ঢাকা-১৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। এই আসনে মোট ১২৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
