ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
আজ ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাবুনগর মাদরাসা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন।
জানা যায়, দুপুর ১টার দিকে তিনি ভোটকেন্দ্রে উপস্থিত হন। এসময় মাদরাসার ছাত্র-শিক্ষক ও স্থানীয়রা তার সঙ্গে ছিলেন।
তিনি শান্তিপূর্ণ পরিবেশে ও স্বাচ্ছন্দ্যে নিজের নাগরিক অধিকার প্রয়োগ করেন। ভোট প্রদান শেষে তিনি উপস্থিত লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবার জন্য দোয়া করেন।
