টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে এক ঝাঁক ধারাভাষ্যকার প্যানেল ঘোষণা করেছে আইসিসি। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে মাইক্রোফোন হাতে দেখা যাবে ক্রিকেট ইতিহাসের বহু তারকা ও অভিজ্ঞ বিশ্লেষককে। বাংলাদেশের সমর্থকদের জন্য বাড়তি আনন্দের বিষয় হলো জাতীয় দল বিশ্বকাপে না থাকলেও ধারাভাষ্য কক্ষে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সাবেক ক্রিকেটার আতহার আলী খান।
এবারের বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে আছেন ৪০ জন। এই প্যানেলের নেতৃত্ব দেবেন রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ এবং ইয়ান বিশপের মতো কিংবদন্তিরা। তাদের সঙ্গে যোগ দেবেন ২০২১ সালের বিশ্বকা জয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এ ছাড়া সাবেক বিশ্বজয়ীদের মধ্যে থাকছেন দিনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, স্যামুয়েল বদ্রি, রবিন উথাপ্পা এবং কার্লোস ব্র্যাথওয়েট।
ভারত ও শ্রীলঙ্কায় এবারের বিশ্বকাপ শুরু হচ্ছে রোববার।
ধারাভাষ্য প্যানেলে আছেন যারা:
রাভি শাস্ত্রি, নাসের হুসেইন, ইয়ান, স্মিথ, ইয়ান বিশপ, অ্যারন ফিঞ্চ, দিনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, স্যামুয়েল বাদ্রি, রবিন উথাপ্পা, কার্লোস ব্র্যাথওয়েট, ওয়েন মর্গ্যান, ওয়াসিম আকরাম, সুনিল গাভাস্কার, ম্যাথু হেইডেন, রামিজ রাজা, ডেল স্টেইন, মাইকেল আথারটন, ওয়াকার ইউনিস, সাইমন ডুল, শন পোলক, কেসি মার্টিন, হার্শা ভোগলে, মপুমেলেলো এমবাংওয়া, ন্যাটালি জার্মনস, ড্যানি মরিসন, অ্যালান উইলকিন্স, ইয়ান ওয়ার্ড, মার্ক হাওয়ার্ড, নিক নাইট, আতহার আলি খান, ক্যাস নাইডু, বাজিদ খান, রাওনাক কাপুর, নায়াল ও’ব্রায়েন, প্রেস্টন মমসেন, অ্যান্ড্রু লিওনার্ড, রাসেল আর্নল্ড, রোশান আবেসিংহে, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও টেম্বা বাভুমা।
