পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের টেবিলে ওঠার আগেই সরাসরি চুক্তিতে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
০৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কর্তৃপক্ষ।
কাটার মাস্টারকে’ দলে নিতে লাহোর কালান্দার্স খরচ করেছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি।
২০১৬ ও ২০১৮ সালের আসরে ড্রাফটের মাধ্যমে মোস্তাফিজকে নির্বাচন করা হলেও সেবার চোট ও অনাপত্তিপত্র সংক্রান্ত জটিলতায় তাঁর খেলা হয়ে ওঠেনি। এবার সরাসরি চুক্তির মাধ্যমে সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে।
