ঘরের মাঠে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল সালমান আলি আগার দল।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয়টিতে ৯০ রানের জয় পেল পাকিস্তান। শুরুতে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক আগা ও উসামন খানের ফিফটিতে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৮ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে আবরার আহমেদ ও শাদাব খানের ঘূর্নিতে ১৫.৪ ওভারে ১০৮ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। তাতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত হলো আগার দলের।
টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সবচেয়ে বড় জয় এটি। ২০১৮ সালে আবুধাবিতে অজিদের বিপক্ষে ৬৬ রানের জয়ই ছিল তাদের সর্বোচ্চ।
