বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সংশোধিত নীতিমালা শিক্ষা উপদেষ্টার দপ্তরে রয়েছে। উপদেষ্টারা অনুমোদন না করায় সংশোধিত নীতিমালা জারি করা যায়নি বলে জানা গেছে।
২০ জানুয়ারি (মঙ্গলবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, বদলি নীতিমালার কিছু বিষয় সংশোধন করে তা অনুমোদনের জন্য ফাইল উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে। উপদেষ্টা অনুমোদনের পর এ সংক্রান্ত ফাইল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের দপ্তরে পাঠানো হবে। এরপর এটি জারি করা হবে।
পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি। এ অবস্থায় হতাশা ব্যক্ত করেছেন শিক্ষকরা।
