বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের ফাইনালের সময়সূচিতে পরিবর্তন আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৩ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৭ টার বদলে এক ঘণ্টা এগিয়ে সন্ধ্যা ৬টায় শুরু হবে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ।
১৮ জানুয়ারি (রোববার) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কথা জানিয়েছে বিসিবি। পূর্ব ঘোষিত সূচিতে প্রতিটি শুক্রবারের সন্ধ্যার ম্যাচ ছিল ৭টায়। তবে ফাইনালের দিন যেহেতু দুপুরে কোনো খেলা নেই, তাই ম্যাচ এগিয়ে আনা হয়েছে।
প্লে-অফের অন্য তিন ম্যাচ প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচের জন্য বরাদ্দকৃত রিজার্ভ ডেও বাতিল করে দেয়া হয়েছে। তবে ফাইনালের জন্য পরদিন অর্থাৎ ২৪ জানুয়ারি (শনিবার) থাকছে রিজার্ভ ডে হিসেবে।
